সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় সদস্য গ্রেফতার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

স্টাফ রিপোর্টার
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: নিজস্ব প্রতিবেদক
ছবি: নিজস্ব প্রতিবেদক

 

 

নিজস্ব প্রতিবেদক:

 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।

 

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. ওয়ালি উল্লাহ ও এসআই (নিঃ) মো. শামীম রেজার নেতৃত্বে একটি আভিযানিক দল ২২ জুন ২০২৬ তারিখে সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি দক্ষিণপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

 

অভিযানকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা সরকারবিরোধী কর্মকাণ্ড, নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে একত্রিত হয়ে মিছিল ও স্লোগানের প্রস্তুতি নিচ্ছিল বলে পুলিশ দাবি করেছে। এ সময় ঘটনাস্থল থেকে সোনারগাঁও উপজেলার ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সক্রিয় সদস্য মো. নাজিম উদ্দিন উজ্জ্বল (৩৯)-কে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত নাজিম উদ্দিন উজ্জ্বলের বাড়ি মৌলভীবাজার জেলার জুড়ী থানার নয়াগ্রাম মাস্টারবাড়ি এলাকায়। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের কাঁচপুর সেনপাড়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

 

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিসহ এজাহারভুক্ত ৪২ জন এবং অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়।

 

পুলিশের তথ্যমতে, গ্রেফতারকৃত নাজিম উদ্দিন উজ্জ্বলের বিরুদ্ধে পূর্বেও ঢাকার মতিঝিল থানায় সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় দায়েরকৃত দুটি মামলা তদন্তাধীন রয়েছে।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত