মোহাম্মদ হোসাইন, টেকনাফ, কক্সবাজার: আগামী ০৩ জুলাই ২০২৬ (শুক্রবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি-এর বহুল প্রতীক্ষিত নির্বাচন ও সম্মেলন। নির্বাচনকে ঘিরে চলচ্চিত্র অঙ্গনে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। এ নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেশের সুপরিচিত মার্শাল আর্টিস্ট ও চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কোবরা।কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কৃতী সন্তান ইলিয়াস কোবরা দীর্ঘদিন ধরে বাংলাদেশের চলচ্চিত্রে অ্যাকশন অভিনেতা ও মার্শাল আর্ট প্রশিক্ষক হিসেবে সুনামের সঙ্গে কাজ করে আসছেন। চলচ্চিত্র শিল্পের উন্নয়ন, শিল্পীদের অধিকার রক্ষা, পারস্পরিক ঐক্য সুদৃঢ় করা এবং নতুন প্রজন্মের শিল্পীদের এগিয়ে নিতে কাজ করার প্রত্যয় নিয়ে তিনি ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচনে অংশগ্রহণ করেছেন।নির্বাচন উপলক্ষে টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরহাদ রহমান, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন সাজ্জাদ এবং সদস্য মোহাম্মদ হোসাইন, মাজিবুল হক ও আবু মুসা-এর সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন ইলিয়াস কোবরা। এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের কাছে আন্তরিকভাবে দোয়া ও সমর্থন কামনা করেন।তিনি বলেন, "আমি নির্বাচিত হওয়ার সুযোগ পেলে চলচ্চিত্র শিল্পীদের কল্যাণ, অধিকার ও মর্যাদা রক্ষায় নিষ্ঠার সঙ্গে কাজ করব। শিল্পী সমিতিকে আরও কার্যকর, ঐক্যবদ্ধ ও গতিশীল সংগঠনে পরিণত করতে সর্বোচ্চ চেষ্টা করব। পাশাপাশি নতুন শিল্পীদের বিকাশ এবং দেশের চলচ্চিত্র শিল্পকে আরও সমৃদ্ধ করতে নিজের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই।"সৌজন্য সাক্ষাৎকালে টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ ইলিয়াস কোবরার সফলতা কামনা করেন এবং তাঁর প্রার্থিতাকে টেকনাফ তথা কক্সবাজারবাসীর জন্য গর্বের বিষয় বলে উল্লেখ করেন। তাঁরা আশা প্রকাশ করেন, নির্বাচিত হলে তিনি চলচ্চিত্র শিল্পের উন্নয়ন এবং শিল্পীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।এদিকে ইলিয়াস কোবরার প্রার্থিতাকে ঘিরে টেকনাফসহ কক্সবাজারের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা দিয়েছে। স্থানীয়রা মনে করছেন, টেকনাফের একজন কৃতী সন্তান দেশের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র সংগঠনের গুরুত্বপূর্ণ পদে প্রতিদ্বন্দ্বিতা করায় এটি পুরো এলাকার জন্য গর্ব ও সম্মানের বিষয়। সবশেষে তিনি চলচ্চিত্র শিল্পী, কলাকুশলী, শুভানুধ্যায়ী এবং দেশবাসীর কাছে তাঁর জন্য দোয়া ও সমর্থন কামনা করেন এবং আগামী ৩ জুলাইয়ের নির্বাচনে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।
আজ (৬ সেপ্টেম্বর ২০২৫) শনিবার খুলনা খান বাহাদুর আহছানউল্লা বিশ্ববিদ্যালয়ে যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়। এ উপলক্ষ্যে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি মিলনায়তনে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রেেফসর ড. মোঃ আনিসুর রহমান। তিনি বলেন মহানবীর (সা.) জীবনাদর্শ অনুসরণের মাধ্যমেই কেবল জীবন, সমাজ ও বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। নবী মুহ...
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) আন্ডারগ্র্যাজুয়েট পর্যায়ে ইন্টার্নশিপ ও প্রজেক্টের জন্য বরাদ্দ ভাতা অপ্রতুল হওয়ায় শিক্ষার্থীরা তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। বর্তমান সময়ে বিশ্ববিদ্যালয়ের বরাদ্দকৃত তিন হাজার টাকা দিয়ে ইন্টার্নশিপ ও প্রজেক্ট সংক্রান্ত খরচ সামলানো সম্ভব নয় বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।বুটেক্সের ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল এটাচমেন্ট, প্রজেক্ট/ থিসিস এর কাজ সম্পন্ন করতে হয়। কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে ইন্ডাস্ট্রিয়াল এটাচমেন্ট, প্রজেক্ট/থিসিসবাবদ শিক্ষার্থীপ্র...
সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি “ইঞ্জিনিয়ারিং কলেজ সংস্কার আন্দোলন” নামের একটি সংগঠনের পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি ভাইরাল হয়েছে। বিজ্ঞপ্তিতে দাবি করা হয়,ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার) ও শ্যামলী ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা সরকারি ও বেসরকারি প্রকৌশল কলেজগুলোকে বাংলাদেশ ইনস্টিটিউট অফ টেকনোলজি (বিআইটি) কাঠামোর আওতায় আনার দাবিতে ঐক্যবদ্ধ অবস্থান নিয়েছে। তবে অনুসন্ধানে জানা যায়,এটি নিটার শিক্ষার্থীদের কোনো আনুষ্ঠানিক বিবৃতি নয়। শি...
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৬ জন মেধাবী শিক্ষার্থী অর্জন করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ ২০২৫। এটি জাতিসংঘ একাডেমিক প্রভাব (ইউএনএআই) ও মিলেনিয়াম ক্যাম্পাস নেটওয়ার্ক (এমসিএন) যৌথভাবে পরিচালিত একটি নেতৃত্ব উন্নয়ন কর্মসূচি। তরুণ শিক্ষার্থীদের নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি, সমাজে ইতিবাচক পরিবর্তন আনা এবং জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সক্রিয় ভূমিকা রাখাই এ ফেলোশিপের মূল উদ্দেশ্য। এ বছর বিশ্বের ৭ হাজার ৫০০-এরও বেশি বিশ্ববি...
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শরীরচর্চা শিক্ষা বিভাগের উদ্যোগে জুলাই স্মৃতি আন্তঃঅনুষদ ফুটবল প্রতিযোগিতা ২০২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর ২০২৫) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে উপাচার্য অধ্যাপক অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, চমৎকার একটি খেলা উপহার দেওয়ার জন্য চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে অ...