আইপিএলে ১০ ফ্র্যাঞ্চাইজির ধরে রাখা ও ছেড়ে দেয়া ক্রিকেটারের চূড়ান্ত তালিকা প্রকাশ

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টের আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আইপিএলের ২০২৭ মৌসুমকে সামনে রেখে আগামী ১৬ ডিসেম্বর গোয়ায় বসবে খেলোয়াড়দের নিলাম। আসন্ন এই মিনি নিলামের আগে খেলোয়াড় ধরে রাখা, ছেড়ে দেওয়া এবং ট্রেডের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। যেখানে দলগুলোর রদবদলে এসেছে বেশ কিছু বড় চমক। বড় তারকাদের মধ্যে দিল্লি ক্যাপিটালস ছেড়ে দিয়েছে মিচেল স্টার্ককে, আর সানরাইজার্স হায়দরাবাদ ছেড়ে দিয়েছে ট্রাভিস হেডকে। চোটের কারণে জ্যাকব বেথেলকে ছেড়ে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এ ছাড়া আইপিএল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতীয় কিংবদন্তি অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকেও ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এছাড়া ট্রেড উইন্ডোতেও হয়েছে উল্লেখযোগ্য কিছু অদলবদল। মুম্বাই ইন্ডিয়ানস থেকে হার্দিক পান্ডিয়া পাড়ি জমিয়েছেন পাঞ্জাব কিংসে, বিনিময়ে পাঞ্জাব থেকে মুম্বাইয়ে এসেছেন আর্শদীপ সিং। অন্যদিকে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ছেড়ে আবারও পুরনো ঠিকানা দিল্লি ক্যাপিটালসে ফিরেছেন ঋষভ পান্ত।    চলুন এক নজরে দেখে নিই নিলামের আগে ১০ ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটারদের তালিকা: ১. চেন্নাই সুপার কিংস ধরে রেখেছে: রুতুরাজ গায়কোয়াড়, সাঞ্জু স্যামসন, আয়ুষ মাহাত্রে, উরভিল প্যাটেল, ডেওয়াল্ড ব্রেভিস, শিবম দুবে, কার্তিক শর্মা, সরফরাজ খান, রাহুল চাহার, নূর আহমেদ, শ্রেয়াস গোপাল, অংশুল কাম্বোজ, মুকেশ চৌধুরী, গুরজপনীত সিং, রামকৃষ্ণ ঘোষ, জেমি ওভারটন ও আকিল হোসেন। ট্রেডে এসেছে: লিয়াম লিভিংস্টোন ও জ্যাক এডওয়ার্ডস (সানরাইজার্স থেকে)। ছেড়ে দিয়েছে: মহেন্দ্র সিং ধোনি (অবসর), আমান খান, ডিয়ান ফরেস্টার, কুলদীপ যাদব, ম্যাকনিল নরোনা, ম্যাথু শর্ট, ম্যাট হেনরি, আকাশ মাধওয়াল, প্রশান্ত বীর, স্পেনসার জনসন ও জাক ফোকস। ট্রেডে ছেড়েছে: খলিল আহমেদ ও নাথান এলিস। অবশিষ্ট অর্থ: ২৮.০৫ কোটি রুপি। ২. মুম্বাই ইন্ডিয়ানস ধরে রেখেছে: রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, জাসপ্রিত বুমরা, তিলক ভার্মা, নমন ধীর, রায়ান রিকেলটন, শেরফান রাদারফোর্ড, কুইন্টন ডি কক, করবিন বশ, উইল জ্যাকস, শার্দুল ঠাকুর, রাজ বাওয়া, মিচেল স্যান্টনার, অশ্বানি কুমার ও রঘু শর্মা। ট্রেডে এসেছে: অর্শদীপ সিং (পাঞ্জাব কিংস থেকে)। ছেড়ে দিয়েছে: ট্রেন্ট বোল্ট, দীপক চাহার, এএম গাজানফার, অথর্ব আঙ্কোলেকর, কেশব মহারাজ, মোহাম্মদ ইজহার, দানিশ মালেওয়ার, ময়াঙ্ক মার্কান্ডে, ময়াঙ্ক রাওয়াত, মহিপাল লোমরোর, রবিন মিনজ, রুচিত আহির ও কৃষ ভাগত। ট্রেডে ছেড়েছে: হার্দিক পান্ডিয়া। অবশিষ্ট অর্থ: ৩২.৬০ কোটি রুপি। ৩. দিল্লি ক্যাপিটালস ধরে রেখেছে: অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল, পৃথ্বী শ, সমীর রিজভি, আশুতোষ শর্মা, ট্রিস্টান স্টাবস, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, মুকেশ কুমার, অকিব নবী, বিপ্রজ নিগম, মাধব তিওয়ারি, ত্রিপুরানা বিজয় ও কাইল জেমিসন। ট্রেডে...

$post['title']

কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন উপদেষ্টা এডভোকেট অপূর্ব বড়ুয়া চৌধুরী

$post['title']

আন্তর্জাতিক ৪টি টুর্ণামেন্টে অংশ নিতে দেশ ছাড়লেন কুমিল্লার কৃতিসন্তান গলফার আফশান আনিস

$post['title']

আন্তর্জাতিক গলফ টুর্নামেন্টে অংশ নিতে দেশ ছাড়লেন কুমিল্লার গলফার আফশান আনিস

$post['title']

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন মুন্সীগঞ্জ পৌরসভা

$post['title']

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ ম্যাচ ড্র