নড়াইলের নেক্কার জনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এক বিবৃতিতে জেএসএফ-বাংলাদেশ এর সংগঠক হাজী আনোয়ার হোসেন লিটন।কিনি এক বিবৃতিতে বলেছেন,নড়াইলে আজ ২৫ মার্চ ১৯৭১-এর কালরাত্রির প্রতিচ্ছবি। শত শত বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, অথচ গণমাধ্যমের নীরবতা যেন সেই একাত্তরেরই পুনরাবৃত্তি।খবর বাপসনিউজ ও আইবিএননিউজ।ইতিহাসের পরাজিত শক্তি আবারও ধ্বংসযজ্ঞে, আর সত্য প্রকাশের দায়িত্বে থাকা মাধ্যমগুলো নির্বাক দর্শক! হাজী আনোয়ার হোসেন লিটন আরোও বলেছেন,নড়াইল এখন যেন এক জ্বলন্ত জনপদ। আগুনের লেলিহান শিখা, বুলডোজারের গর্জন আর লুটপাটের আতঙ্কে কাঁপছে পুরো জেলা। কালিয়া আর বেন্দারচর গ্রামে এখন শুধুই পোড়া ভিটা, ছাই আর কান্নার শব্দ। তাঁর অভিযোগ, ২০০-এর বেশি আওয়ামী লীগ নেতাকর্মীর বাড়িতে একযোগে হামলা চালানো হয়েছে। প্রথমে লুট, তারপর পেট্রল ঢেলে আগুন, শেষে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে বাড়িঘর। ক্ষতিগ্রস্তদের দাবি, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী ও জ্বালানি প্রতিমন্ত্রী অমিতের উপস্থিতিতে এবং সরাসরি উসকানিতে এই তাণ্ডব চলে। মাঠে নেতৃত্ব দেন বিএনপি সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম এমপি। সবচেয়ে ভয়ংকর অভিযোগটি হলো ঘটনা নিয়ে যাতে কোনো খবর প্রকাশ না হয়, সেজন্য সকল মিডিয়াকে হুমকি দেওয়া হয়েছে। ক্যামেরা বের করলেই ধাওয়া, খবর করলেই পরিণতি ভয়াবহ এমন আতঙ্কে সাংবাদিকরাও চুপ থাকতে বাধ্য হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, সন্ধ্যার পর থেকেই দলে দলে লোকজন গ্রামে ঢোকে। একে একে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়ি চিহ্নিত করে হামলা শুরু হয়। ঘরের আসবাব, টাকা, গয়না, গরু-ছাগল পর্যন্ত লুট করে নেওয়া হয়। এরপর আগুন ধরিয়ে দেওয়া হয়। বহু বাড়ি এখন মাটির সঙ্গে মিশে গেছে। এক ভুক্তভোগী কাঁদতে কাঁদতে বলেন, সব পুড়ে গেছে, পরনের কাপড় ছাড়া কিছুই নেই। আমরা এখন কোথায় যাব? এখন পর্যন্ত প্রশাসন কিংবা অভিযুক্তদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে ভুক্তভোগীরা এলাকায় সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ মোতায়েনের দাবি জানিয়েছেন। নড়াইলের এই পরিস্থিতি নিয়ে সারা দেশে তীব্র উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই নড়াইলে আজ ২৫ মার্চ ১৯৭১-এর কালরাত্রির প্রতিচ্ছবি। শত শত বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, অথচ গণমাধ্যমের নীরবতা যেন সেই একাত্তরেরই পুনরাবৃত্তি।
নারায়ণগঞ্জের বন্দরে শ্রমজীবী মহিলা হোস্টেল ও পাঁচ শয্যাবিশিষ্ট হাসপাতাল সুবিধাসহ শ্রমকল্যাণ কমপ্লেক্স পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার (১৩ অক্টোবর ) দুপুরে তিনি এই কমপ্লেক্সটি পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কমপ্লেক্সের সার্বিক কার্যক্রম, শ্রমজীবী নারীদের আবাসন সুবিধা ও চিকিৎসাসেবাসহ বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শন শেষে সাংবাদিকদ...
একটি দেশের ইতিহাস শুধু বইয়ের পাতায় লেখা থাকে না। ইতিহাস ছড়িয়ে থাকে স্মৃতিসৌধ, ভাস্কর্য, মুরাল, জাদুঘর, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান এবং নানা ঐতিহাসিক স্থাপনার মধ্যে। এসব দৃশ্যমান স্মৃতিচিহ্ন একটি জাতির অতীতকে বর্তমানের সামনে উপস্থিত করে এবং পরবর্তী প্রজন্মকে তার ইতিহাসের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ দেয়। তাই কোনো দেশের ঐতিহাসিক স্মৃতিচিহ্ন শুধু একটি স্থাপনা নয়; এর সঙ্গে জড়িয়ে থাকে মানুষের স্মৃতি, আবেগ, আত্মত্যাগ এবং জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়। সম্প্রতি হবি...
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নিরাপত্তা, সংকটকালীন ব্যবস্থাপনা এবং তৃণমূল পর্যায়ে জননিরাপত্তা নিশ্চিতকরণে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বহুমুখী কৌশলগত অবদান এখন দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক পরিসরেও এক অনন্য নজির স্থাপন করেছে। মিরপুর সেনানিবাসের মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (DSCSC)-এর আমন্ত্রণে আয়োজিত এক বিশেষ উপস্থাপনায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিই...
বিশ্লেষক: মো. সোহেল ঢাকা: সবার জন্য একটি ন্যায়সংগত, সুষম ও অধিকারভিত্তিক ভবিষ্যৎ বিনির্মাণের প্রত্যয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হংবো বাংলাদেশের ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে এক গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ সংলাপে অংশ নিয়েছেন। বৈশ্বিক শ্রমবাজারের বর্তমান রূপরেখা এবং দেশের শ্রমজীবী মানুষের সার্বিক অধিকার সুরক্ষার বিষয়টি এই উচ্চপর্যায়ের বৈঠকে বিশেষ গুরুত্ব পায়। আন্তর্জাতিক শ্রম সংস্থার শীর্ষ কর্মকর্তার এই সফর ও মতবিনিময় দেশের শ্রম কূটনীতি এবং আন্তর্জাতিক...
নিজস্ব প্রতিবেদক: ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাংলাদেশ জনাব মোঃ আলী হোসেন ফকির থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত স্ক্যাম সেন্টার কম্পাউন্ড এবং আন্তঃদেশীয় সংগঠিতঅপরাধবিষয়ক আঞ্চলিক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেছেন। দুই দিনব্যাপী এ সম্মেলন সোমবার (২০ জুলাই) শুরু হয়েছে। সম্মেলনে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের পুলিশ ও গোয়েন্দা সংস্থার প্রধানসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা অংশগ্রহণ করছেন। সম্মেলনে সীমান্ত অতিক্রমকারী সং...