সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউড়েরগড় বিজিবি ক্যাম্প নিয়ন্ত্রিত এলাকার হযরত শাহ আরেফিন(রহ)এর আস্তানায় সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়ান এর ব্যবস্থাপনায় ৫শতাধিক নারী পুরুষ ও শিশুদেরকে চিকিৎসা সেবা প্রদান ও প্রয়োজনীয় ওষুধ বিতরন করা হয়। ১৩ জুলাই সোমবার সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিজিবির নিজস্ব মেডিক্যাল অফিসার ও তাহিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিক্যাল অফিসারগন রুগী দেখে ব্যবস্থাপত্র ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন । মেডিক্যাল ক্যাম্পেইন উদ্বোধন ও শুভেচ্ছা বক্তব্য রাখেন ২৮ বিজিবি অধিনায়ক লে,কর্ণেল জাকারিয়া কাদির। শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন, বিজিবি সর্বদায়ই সীমান্ত সুরক্ষার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ ও জরুরী পরিস্থিতিতে জনকল্যান মুলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর ধারাবাহিকতায় সুনামগঞ্জ জেলায় অতিবৃষ্ঠি ও প্রাকৃতিক দুর্যোগের কারনে ক্ষতিগ্রস্ত সিমান্তবর্তী এলাকায় যে অসহায় জনগোষ্ঠী আছে তাদের স্বাস্থ্যসেবা নিশ্চত করতে বিনা মুল্যে মেডিক্যাল ক্যাম্পেইন ও ওষুধ বিতরন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এতে করে ৫শতাধিক নারীপুরুষ ও শিশু চিকিৎসার পাশাপাশি ওষুধ ও পাচ্ছে । আমাদের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এসময় মেডিক্যাল ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন ২৮ বিজিবি ব্যাটালিয়ান এর সহকারী পরিচালকবৃন্দ,স্থানীয় বিজিবি ক্যাম্প ইনচার্জ,স্থানীয় লাউড়ের গড় ও ব্যাটালিয়ান বিজিবির সদস্যগন সহ আস্তানা পরিচালনা কমিটির সদস্য সচিব আলম সাব্বির, খাদেম হাজী নুরুল আমিন,সদস্য মহরম আলী,শহিদ মিয়া,নুরুল ইসলাম প্রমূখ।
বিশেষ প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী স্ট্যান্ড এলাকায় সিএনজি ও অটোরিকশার সংঘর্ষে আহত হয়েছেন জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার স্টাফ রিপোর্টার আরিফুল ইসলাম। জানা যায়, গত ৮ জুন ২০২৬ তারিখে সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে যাওয়ার পথে বনানী স্ট্যান্ড এলাকায় একটি সিএনজিতে অবস্থান করছিলেন সাংবাদিক আরিফুল ইসলাম। এ সময় দ্রুতগতিতে আসা একটি অটোরিকশা দাঁড়িয়ে থাকা সিএনজিটিকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে প...
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে ঢাকাস্থ পটিয়া সমিতির উদ্যোগে স্বাস্থ্য সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। ৩০ মে শনিবার বিকেলে ৫ টায় এ কার্যক্রম উদ্বোধন করেন চট্টগ্রাম ১২ পটিয়া সংসদীয় আসনের এমপি আলহাজ্ব এনামুল হক এনাম। সমিতির সভাপতি আলী নাওয়াজের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমপি এনামুল হক এনাম। বক্তব্য রাখেন স্বাস্থ্য সেবা উপ-কমিটির আহবায়ক ডাক্তার ম...
মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলায় হামের টিকাদান কর্মসূচি প্রায় লক্ষ্যমাত্রার কাছাকাছি পৌঁছেছে। তবে এখনো জেলায় হামের সন্দেহজনক রোগীর সংখ্যা বাড়ছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, জেলায় মোট হামের টিকাদানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ১ হাজার ৮৯৭ জন। এর বিপরীতে ভ্যাকসিন মজুদ রয়েছে ২ লাখ ৬ হাজার ৫০০ ডোজ। শনিবার (২৫ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত টিকাদানের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৬৫ হাজার ২৪৩ জন। এর মধ্যে ইতোমধ্যে টিকা...
এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শেরপুর প্রতিনিধি : "পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ " এ প্রতিপাদ্যকে শেরপুরের শ্রীবরদীতে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে শ্রীবরদীতে জাতীয় পুষ্টি সপ্তাহ -২০২৬ উদ্বোধন করেন অনুষ্ঠ...
এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : নারায়ণগঞ্জে ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬’ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে জেলা অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, হাম ও রুবেলা নির্মূলে টিকা...