দায়িত্বের প্রথম দিনেই রোগী দেখলেন, পেলেন ফুলেল শুভেচ্ছা স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ: সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন চিকিৎসক ডা. নাজমুল হোসেন (বিপুল)। দায়িত্ব গ্রহণের প্রথম কার্যদিবসেই হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে আরএমও হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই হাসপাতালের রোগীদের চিকিৎসাসেবা দেন ডা. নাজমুল হোসেন বিপুল। এ সময় হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। দায়িত্ব গ্রহণের পর ডা. নাজমুল হোসেন বিপুল বলেন, “আমি নারায়ণগঞ্জেরই সন্তান। দীর্ঘদিন ধরে এই হাসপাতালেই দায়িত্ব পালন করছি। বিশেষ করে ইমার্জেন্সি বিভাগে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে। গতকাল আমাকে আরএমও হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সবাইকে সঙ্গে নিয়ে এই হাসপাতালকে আরও সুন্দর, সুশৃঙ্খল ও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে চাই।” তিনি বলেন, “এই শহরের সন্তান হিসেবে এখানকার রোগীদের আমি নিজের পরিবারের সদস্য মনে করি। রোগীরা যেন স্বাচ্ছন্দ্যে ও যথাযথ চিকিৎসাসেবা পান, সে লক্ষ্যেই কাজ করতে চাই। এ জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।” ইমার্জেন্সি বিভাগের রোগীদের কাছে পরিচিত ও প্রিয় চিকিৎসক হিসেবে পরিচিত ডা. নাজমুল হোসেন বিপুল বলেন, “ইমার্জেন্সি বিভাগ থেকে আমাকে পদোন্নতি দিয়ে এ দায়িত্ব দেওয়া হয়েছে। তবে আমি হাসপাতাল ছেড়ে কোথাও যাচ্ছি না। রোগীরা হাসপাতালে আসবেন, আমি তাদের চিকিৎসাসেবা দেব—এটাই আমার দায়িত্ব।” হাসপাতালের সেবার মানোন্নয়নে কিছু পরিকল্পনার কথাও জানান নবনিযুক্ত আরএমও। তিনি বলেন, “এক্স-রে কক্ষে একজন দক্ষ লোক নিয়োগ করা প্রয়োজন। পাশাপাশি আল্ট্রাসনোগ্রাম মেশিনের যে সমস্যা রয়েছে, সেটিও দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।” এদিকে নতুন আরএমও হিসেবে দায়িত্ব নেওয়ায় ডা. নাজমুল হোসেন বিপুলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান হাসপাতালের কর্মচারী সাউদ, মাসুদসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। তারা বলেন, “নারায়ণগঞ্জ জেলার ঐতিহ্যবাহী স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ভিক্টোরিয়া হাসপাতাল অন্যতম। প্রতিদিন বিপুলসংখ্যক রোগী এখানে চিকিৎসাসেবা নিতে আসেন। তবে অনেক সময় রোগীর স্বজনদের কারণে সেবাদানে কিছুটা বিঘ্ন ঘটে। ডা. নাজমুল স্যারের সঙ্গে আমরা দীর্ঘদিন ধরে কাজ করেছি। তিনি আরএমও হিসেবে দায়িত্ব পাওয়ায় আমরা আনন্দিত। আশা করি, তার নেতৃত্বে হাসপাতালের সেবার মান আরও উন্নত হবে এবং রোগীরা আরও ভালো চিকিৎসাসেবা পাবেন।”
মোঃ আবু রায়হান সাতক্ষীরা জেলা প্রতিনিধি, দেবহাটায় জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইনের অবহিতকরন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে বৃহস্পতিবার ২৫ জুন সকাল ১১টায় অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ আশ...
মোঃ আবু রায়হান স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা স্পেশালাইজড হাসপাতালের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে “ঈদ পুনর্মিলনী-২০২৬” এবং এফসিপিএস পার্ট-১ পরীক্ষায় উত্তীর্ণ চিকিৎসকদের সংবর্ধনা অনুষ্ঠান। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে চিকিৎসক, শিক্ষার্থী ও স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. মোঃ মাহমুদুল হাসান পলাশ, ডা. মোঃ মাহমুদুল হাসান মামুন, ডা. এস. এম. এ. মুক্তাদির তামিম এবং ডা. আব্দুর রহমানসহ অন্যান্য চিকিৎসকবৃন...
বিশেষ প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী স্ট্যান্ড এলাকায় সিএনজি ও অটোরিকশার সংঘর্ষে আহত হয়েছেন জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার স্টাফ রিপোর্টার আরিফুল ইসলাম। জানা যায়, গত ৮ জুন ২০২৬ তারিখে সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে যাওয়ার পথে বনানী স্ট্যান্ড এলাকায় একটি সিএনজিতে অবস্থান করছিলেন সাংবাদিক আরিফুল ইসলাম। এ সময় দ্রুতগতিতে আসা একটি অটোরিকশা দাঁড়িয়ে থাকা সিএনজিটিকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে প...
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে ঢাকাস্থ পটিয়া সমিতির উদ্যোগে স্বাস্থ্য সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। ৩০ মে শনিবার বিকেলে ৫ টায় এ কার্যক্রম উদ্বোধন করেন চট্টগ্রাম ১২ পটিয়া সংসদীয় আসনের এমপি আলহাজ্ব এনামুল হক এনাম। সমিতির সভাপতি আলী নাওয়াজের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমপি এনামুল হক এনাম। বক্তব্য রাখেন স্বাস্থ্য সেবা উপ-কমিটির আহবায়ক ডাক্তার ম...
মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলায় হামের টিকাদান কর্মসূচি প্রায় লক্ষ্যমাত্রার কাছাকাছি পৌঁছেছে। তবে এখনো জেলায় হামের সন্দেহজনক রোগীর সংখ্যা বাড়ছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, জেলায় মোট হামের টিকাদানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ১ হাজার ৮৯৭ জন। এর বিপরীতে ভ্যাকসিন মজুদ রয়েছে ২ লাখ ৬ হাজার ৫০০ ডোজ। শনিবার (২৫ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত টিকাদানের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৬৫ হাজার ২৪৩ জন। এর মধ্যে ইতোমধ্যে টিকা...