মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি দেশের স্বনামধন্য বৈদ্যুতিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান এমইপি গ্রুপ-এর উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল ৯ টায় চাঁপাইনবাবগঞ্জ ক্লাব সুপার মার্কেটের ৩য় তলায় অবস্থিত চাঁপাই ফুড ক্লাবে এ সভার আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আব্দুস সোবহান, ডিভিশনাল সেলস ম্যানেজার, রাজশাহী ডিভিশন।বিশেষ অতিথি ছিলেন মো. আমিরুল ইসলাম, পরিবেশক, এমইপি গ্রুপ, চাঁপাইনবাবগঞ্জ।অনুষ্ঠানটি তত্ত্বাবধান করেন মো. শহিদ রানা, টেরিটোরি সেলস ম্যানেজার, রাজশাহী টেরিটোরি এবং মো. কামরুজ্জামান, ফিল্ড অফিসার, চাঁপাইনবাবগঞ্জ সদর।মতবিনিময় সভায় এমইপি গ্রুপের বিভিন্ন বৈদ্যুতিক পণ্যের গুণগত মান, নিরাপদ ব্যবহার, আধুনিক প্রযুক্তি এবং ইলেকট্রিশিয়ানদের দক্ষতা উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ইলেকট্রিশিয়ানরা নিজেদের মতামত, অভিজ্ঞতা ও বিভিন্ন পরামর্শ তুলে ধরেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী ইলেকট্রিশিয়ানদের মাঝে ব্যাগ, ইলেকট্রিক্যাল কাজের বিভিন্ন যন্ত্রাংশ এবং একটি করে টি-শার্ট বিতরণ করা হয় ও রেফেল ড্র অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, ইলেকট্রিশিয়ানদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, পণ্যের সঠিক ব্যবহার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যেই এ ধরনের মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
পবিত্র মাহে রমজান: রহমত, বরকত, মাগফিরাত ও নাজাতের অবারিত বার্তা নিয়ে আত্মশুদ্ধির মহান মাস এম.এ আরিফ চৌধুরী, স্টাফ রিপোর্টার: ‘জাতীয় দৈনিক মাতৃজগত’ পত্রিকার সম্পাদক, খান সেলিম রহমান পবিত্র মাহে রমজান উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় বলেন, রহমত, মাগফিরাত ও নাজাতের মহিমান্বিত বার্তা নিয়ে প্রতি বছর মুসলিম উম্মাহর মাঝে সমাগত হয় পবিত্র মাহে রমজান। আত্মশুদ্ধি, সংযম, ধৈর্য ও তাকওয়া অর্জনের এক অনন্য প্রশিক্ষণমাস হিসেবে রমজানের গুরুত্ব অপরিসীম। তিনি আরও বলেন, রমজান কেবল রোজা রাখার আনুষ...
শ্রীবরদীতে বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শেরপুর প্রতিনিধি শেরপুরের শ্রীবরদীতে বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। ৫ জানুয়ারি সোমবার অফিসার্স ক্লাবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ। উল্লেখ্য গত ১৪ ডিসেম্বর উপজেলা প্রশাসন ও শ্রীবরদী অফিসার্স ক্লাবের আয়োজনে &nb...
বন্দর থানা প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত,এডহক কমিটি গঠন নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জের বন্দরে কর্মরত গণমাধ্যমকর্মীদের সমন্বয়ে গঠিত বন্দর থানা প্রেসক্লাবের ২ বছর মেয়াদী (২০২৩-২০২৫) কমিটি বিলুপ্ত করা হয়েছে। ২ জানুয়ারী শুক্রবার বেলা ১১টায় নগরীর কে কে টাওয়ারস্থ ক্লাবের অস্থায়ী কার্যালয়ে জরুরী সভার মাধ্যমে উক্ত কমিটি বিলুপ্ত করা হয়। একই সভায় সর্বসম্মতি সাব্বির আহমেদ সেন্টুকে আহবায়ক এবং মোঃ ফিরোজ খানকে যুগ্ম আহবায়ক ও নজরুল ইসলাম সরকার নয়নকে সদস্য ৩ সদস্যের একটি এডহক কমিটি গঠন করা...
জনমনে বিভ্রান্তি ছড়ানোর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন আলোচিত সিআইপি ব্যবসায়ী হাসান আহাম্মেদ খোকন। নারায়ণগঞ্জ বন্দরে মায়ের সম্মানার্থে পার্ক নির্মাণ এবং উপহারের উদ্বোধণী অনুষ্ঠান নিয়ে জনমনে বিভ্রান্তি ছড়ানোর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন আলোচিত সিআইপি ব্যবসায়ী হাসান আহাম্মেদ খোকন। রবিবার (২১ ডিসেম্বর) বিকেলে কলাগাছিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চরঘারমোড়াস্থ তাঁর সপ্ল্যাশ প্যারাডাইজ গার্ডেনে তিনি এ সংবাদ সম্মেলন করেন। সম্মেলনে হাসান আহাম্মেদ খোকন বলেন, আমরা প্রবাস যাপন করে প্রবাসে অনেক টাকাই ব্যয় কর...
বন্দর থানায় সন্দেহভাজন গ্রেপ্তার এর প্রকাশিত ঘটনার তিন শিক্ষার্থীর প্রতিবাদ। মোঃ হাছিবুর রহমান- নারায়ণগঞ্জের বন্দর থানার বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাত থেকে শুক্রবার (২১ নভেম্বর) দুপুর পর্যন্ত পরিচালিত অভিযানের সময় তিন শিক্ষার্থীকে সন্দেহভাজন গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে আদালতের মাধ্যমে তারা নির্দোষ প্রমাণিত হয়ে বাড়িতে ফিরে যান। ঘটনার সূত্রে জানা যায়, মিশনপাড়া এলাকার নর্থ সাউথ ইউনিভার্সিটির অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র রিয়ান (২২), নারায়ণগঞ্জ কলেজের অনার্স দ্বিতীয় বর...