ঢাকা, ১৬ জুলাই ২০২৬: রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৩টায় জলাবদ্ধতা নিরসনে কার্যকর, টেকসই ও বিজ্ঞানসম্মত ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কংগ্রেস, ঢাকা মহানগর দক্ষিণ। মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ কংগ্রেস, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক নুরুল আমীন শাহীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের মহাসচিব অ্যাডভোকেট মোঃ ইয়ারুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ রিপাবলিকান পার্টির চেয়ারম্যান কে এম আবু হানিফ হৃদয়, বাংলাদেশ ন্যাপ'র মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া, বাংলাদেশ কংগ্রেসের কেন্দ্রীয় কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ তুষার রহমান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা বাচ্চু, যুগ্ম সাংগঠনিক সম্পাদক কাজী শরিফুল ইসলাম, যুগ্ম যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ মনির হোসেন, যুগ্ম বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ কাজল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ বাবুল, চট্টগ্রাম জেলা কংগ্রেসের আহবায়ক ফয়েজ আহমেদসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের আমন্ত্রিত প্রতিনিধিরা। বক্তারা বলেন, ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাট, বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান পানিতে তলিয়ে যায়। এতে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়। শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও রোগীরা চরম দুর্ভোগে পড়েন। জলাবদ্ধতার কারণে তীব্র যানজট, দুর্ঘটনা, ব্যবসায়িক ক্ষয়ক্ষতি এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণহানির ঘটনাও ঘটছে। পাশাপাশি জমে থাকা পানির কারণে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও অন্যান্য মশাবাহিত রোগের ঝুঁকি উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। তারা আরও বলেন, অপরিকল্পিত নগরায়ণ, খাল ও জলাধার দখল-ভরাট, অকার্যকর ড্রেনেজ ব্যবস্থা, নিয়মিত ড্রেন ও নর্দমা পরিষ্কার না করা, ড্রেনে বর্জ্য ও পলিথিন ফেলা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়হীনতার কারণে জলাবদ্ধতা দীর্ঘদিনের জাতীয় সমস্যায় পরিণত হয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে সরকারকে অবিলম্বে কার্যকর ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ গ্রহণ করতে হবে। বক্তারা বলেন, "জলাবদ্ধতা কোনো প্রাকৃতিক নিয়তি নয়; এটি পরিকল্পনার অভাব, অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার ফল। জনগণের করের অর্থে পরিচালিত রাষ্ট্রের দায়িত্ব নাগরিকদের নিরাপদ চলাচল ও স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করা।" মানববন্ধন থেকে বাংলাদেশ কংগ্রেস পুনরায় ঘোষণা করে, "জলাবদ্ধতা নয়, চাই কার্যকর, টেকসই ও স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা।" একই সঙ্গে একটি পরিচ্ছন্ন, পরিকল্পিত ও জলাবদ্ধতামুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সরকার, সংশ্লিষ্ট সংস্থা এবং নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগের আহ্বান জানানো হয়। মানববন্ধন থেকে ঘোষিত ১১ দফা প্রস্তাবনা ১. জলাবদ্ধতা নিরসনে জরুরি জাতীয় কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে। ২. আধুনিক, টেকসই ও বিজ্ঞানভিত্তিক মাস্টারপ্ল্যান অনুযায়ী কার্যকর ড্রেনেজ...
জুড়ীতে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন জাকির হোসেন,মৌলভীবাজারঃ মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের বেলাগাঁও গ্রামের রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ নভেম্বর) দুপুরে উপজেলা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বেলাগাঁও গ্রামের শত শত সাধারণ মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, বেলাগাঁও গ্রামে প্রায় ২০ হাজার মানুষের বসবাস এবং ৬ হাজার ভোটার রয়েছ। এছাড়া এশিয়ার বৃহত্তম হাকালুকি হাওরে যাতায়াতের প্রধান রাস্তা এই গ্রামের ওপর...
ইউরোপে পেশাগত অভিজ্ঞতা অর্জনের স্বপ্ন পূরণের দারুণ সুযোগ দিচ্ছে ইতালির ইউরোপিয়ান ইউনিভার্সিটি ইনস্টিটিউট (EUI)। ২০২৫ সালের জন্য প্রতিষ্ঠানটি বিভিন্ন ট্রেইনিশিপ প্রোগ্রামের ঘোষণা দিয়েছে। সামাজিক বিজ্ঞান ও মানবিক বিষয়ে গবেষণার শীর্ষস্থানীয় কেন্দ্র হিসেবে খ্যাত ইইউআই প্রতি বছর ভিন্ন ভিন্ন অ্যাকাডেমিক ও পেশাগত পটভূমির প্রার্থীদের জন্য এ সুযোগ উন্মুক্ত করে। এই ট্রেইনিশিপের মাধ্যমে অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক ও বহুসাংস্কৃতিক পরিবেশে কাজ করার পাশাপাশি ইতালির ঐতিহাসিক শহর ফ্লোরেন্সে বসবাসের অভিজ্ঞতা অ...
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও মৃত্যুর পুণ্যময় দিনটি উপলক্ষে আজ শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. মোরাদ হোসেনসহ বিভিন্ন বিভাগের প্রায় দুই শতাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের মোয়াজ্জিন মোহাম্মদ আব্দুর...
আজ (৬ সেপ্টেম্বর ২০২৫) শনিবার খুলনা খান বাহাদুর আহছানউল্লা বিশ্ববিদ্যালয়ে যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়। এ উপলক্ষ্যে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি মিলনায়তনে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রেেফসর ড. মোঃ আনিসুর রহমান। তিনি বলেন মহানবীর (সা.) জীবনাদর্শ অনুসরণের মাধ্যমেই কেবল জীবন, সমাজ ও বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। নবী মুহ...
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) আন্ডারগ্র্যাজুয়েট পর্যায়ে ইন্টার্নশিপ ও প্রজেক্টের জন্য বরাদ্দ ভাতা অপ্রতুল হওয়ায় শিক্ষার্থীরা তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। বর্তমান সময়ে বিশ্ববিদ্যালয়ের বরাদ্দকৃত তিন হাজার টাকা দিয়ে ইন্টার্নশিপ ও প্রজেক্ট সংক্রান্ত খরচ সামলানো সম্ভব নয় বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।বুটেক্সের ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল এটাচমেন্ট, প্রজেক্ট/ থিসিস এর কাজ সম্পন্ন করতে হয়। কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে ইন্ডাস্ট্রিয়াল এটাচমেন্ট, প্রজেক্ট/থিসিসবাবদ শিক্ষার্থীপ্র...