এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি। কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকায় অনুমোদিত নকশা ও নির্মাণবিধি অনুসরণ না করার অভিযোগে সিলভার আলী টাওয়ার ও কাজী টাওয়ারের নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ (কুউক)। রোববার (৩০ আগস্ট) কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবুর নেতৃত্বে পরিচালিত অভিযানে ভবন দুটির নির্মাণকাজ পরিদর্শন করা হয়। এ সময় অনুমোদিত নকশা অনুযায়ী নির্মাণকাজ পরিচালনা এবং সংশ্লিষ্ট নির্মাণবিধি যথাযথভাবে পরিপালনের বিষয়ে ভবন মালিক ও সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়। অভিযোগ রয়েছে, নির্ধারিত জায়গা ছাড়ার বিধানসহ অনুমোদিত নকশার বিভিন্ন শর্ত যথাযথভাবে অনুসরণ না করেই ভবন দুটির নির্মাণকাজ চালিয়ে যাওয়া হচ্ছিল। অভিযানের সময় বিষয়টি পরিদর্শন ও যাচাই-বাছাই করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু বলেন, নগরীতে ভবন নির্মাণের ক্ষেত্রে অনুমোদিত নকশা ও সংশ্লিষ্ট বিধিবিধান মেনে চলতে হবে। কেউ এসব বিধিবিধান অমান্য করে নির্মাণকাজ করলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উন্নয়ন কর্তৃপক্ষ আরো জানিয়েছে, নগরীর অন্যান্য ভবন নির্মাণের ক্ষেত্রেও অনুমোদিত নকশা ও নির্মাণবিধি পরিপালনের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদারকি করা হবে।
মোঃ সিমান্ত তালুকদার ন্যায়বিচার প্রতিষ্ঠা, ধর্ষণমুক্ত সমাজ বিনির্মাণ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও গণসম্পৃক্ততা জোরদারের লক্ষ্যে ধর্ষণ বিরোধী আন্দোলন (ARM)-এর আগামী ৬ (ছয়) মাসের জন্য নতুন কেন্দ্রীয় কমিটি অনুমোদন করা হয়েছে। নবগঠিত কমিটিতে মোহাম্মদ মেফরাজ হোসেন আহ্বায়ক, মো. মেহেদী হাসান সৌরভ সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মো. তানভীর হাওলাদার যুগ্ম আহ্বায়ক এবং রেজাউল করিম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন। এ ছ...
মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতুটি স্থায়ীভাবে টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ ও ‘সড়ক ভবন ঘেরাও’ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ৯টায় “চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটি”-র ব্যানারে এই আন্দোলনের ডাক দেওয়া হয়।দীর্ঘদিন ধরে এই সেতুতে টোল আদায় নিয়ে স্থানীয় ব্যবসায়ী, পরিবহন শ্রমিক ও সাধারণ জনগণের মধ্যে তীব্র অসন্ত...
এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বর্ধিত বাস ভাড়া প্রত্যাহার এবং শিক্ষার্থীদের জন্য শর্তহীন হাফ পাস কার্যকরের দাবিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলা শাখা। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে কোনো যৌক্তিক কারণ ও সরকারি নির্দেশনা ছাড়াই ঢাকা-নারায়ণগঞ্জ রু...
দায়িত্ব গ্রহণ করলেন নবনিযুক্ত আইজিপি নিউজ ডেস্ক নবনিযুক্ত ইন্সপেক্টর খ্র. জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ মোঃ আলী হোসেন ফকির আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬ সকালে আইজিপির দায়িত্বভার গ্রহণ করেছেন। আইজিপি পদে নিয়োগের পূর্বে তিনি এপিবিএন'র অতিরিক্ত আইজি ছিলেন। তিনি বিদায়ী আইজিপি বাহারুল আলম বিপিএম এর স্থলাভিষিক্ত হলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জনাব মোঃ আলী হোসেন ফকির-কে আইজিপি পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। জনাব মোঃ আলী হোসেন ফকির ১৯৯...
জুড়ীতে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন জাকির হোসেন,মৌলভীবাজারঃ মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের বেলাগাঁও গ্রামের রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ নভেম্বর) দুপুরে উপজেলা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বেলাগাঁও গ্রামের শত শত সাধারণ মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, বেলাগাঁও গ্রামে প্রায় ২০ হাজার মানুষের বসবাস এবং ৬ হাজার ভোটার রয়েছ। এছাড়া এশিয়ার বৃহত্তম হাকালুকি হাওরে যাতায়াতের প্রধান রাস্তা এই গ্রামের ওপর...