এ.এস.এম হামিদ হাসান কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি: আগামী ১৬ আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কটিয়াদী পৌর বিএনপির সভাপতি ও মেয়র পদপ্রার্থী মো. আশরাফুল হক দাদন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো.আরিফুর রহমান কাঞ্চন। এসময় আরো বক্তব্য রাখেন, মো.সাজেদুর রহমান সজল সরকার (সাধারণ সম্পাদক, কটিয়াদী পৌর বিএনপি ও মেয়র পদপ্রার্থী) মো.গোলাম ফারুক চাষী (সাবেক আহ্বায়ক,পৌর বিএনপি ও মেয়র পদপ্রার্থী) সৈয়দ সামসুল আরেফিন তারা (সহ-সভাপতি, উপজেলা বিএনপি ও মেয়র পদপ্রার্থী) মোছা.জাহানারা এমদাদ (মেয়র পদপ্রার্থী)। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কটিয়াদী পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো.শাহজাহান সিরাজী ও মীর মোশাররফ হোসেন মাসুদ, সাংগঠনিক সম্পাদক মো.ফারুক পাটোয়ারী, কটিয়াদী উপজেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম রতন ও মাহবুবুল আলম মাসুদ, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. ফারুক লস্কর, সাবেক কমিশনার আলী হোসেন এবং পৌর নেতা শাহজাহান লস্করসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভাটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বাবু মিয়া এবং সঞ্চালনা করেন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও কমিশনার পদপ্রার্থী এইচ. এম. নাছির উদ্দিন। বক্তারা বলেন, আগামী ১৬ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের কটিয়াদী সফরকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে তৃণমূলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একটি বিশাল জনসমাগম নিশ্চিত করা এবং সার্বিক সাংগঠনিক প্রস্তুতি জোরদারে প্রতিটি স্তরের নেতাকর্মীদের সমন্বিত দায়িত্ব পালনের আহ্বান জানান তারা। প্রস্তুতি সভায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
নরসিংদীর শিবপুরে গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে পালিত হয়েছে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে শিবপুর উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ ফারজানা ইয়াসমিন-এর সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুর রহিম-এর সঞ্চালনায় আয়োজিত সভায় জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। বক্তারা শহীদদের অবদান তুলে ধরে তাঁদের আদর্শ ধারণ এবং একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও...
পিরোজপুর প্রতিনিধি: জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের অমর অবদান এবং তাঁদের আত্মত্যাগকে স্মরণ করে পিরোজপুরে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে পালিত হয়েছে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার(১৬ জুলাই) জেলা প্রশাসনের পক্ষ থেকে সকালে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হয়,পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ-এর সভাপতিত্বে সভাটি অনুষ্...
পটিয়া( চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মেয়র শামসুল আলম মাষ্টারে চতুর্থ মৃত্যুবার্ষিকী পালন করেছে জাতীয় পার্টি চট্টগ্রাম জেলা, পটিয়া উপজেলা, পৌরসভা অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। (১৪ জুলাই মঙ্গলবার) বিকালে পটিয়া পৌর সদরে একটি রেস্তোরাঁয় আয়োজিত মৃত্যুবার্ষিকী আলোচনা সভা দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন (চট্টগ্রাম ১২ পটিয়া) আসনের এয়োদশ...
কলাম লেখক: সাংবাদিক মোঃ সোহেল শিক্ষা কোনো দায়সারা সনদ অর্জনের মাধ্যম নয়; এটি একটি জাতির মেরুদণ্ড গড়ার কারিগর। দীর্ঘ সময় ধরে আমাদের শিক্ষাঙ্গনগুলো অটোপাশ, নকলপ্রীতি এবং অনাকাঙ্ক্ষিত আন্দোলনের যাঁতাকলে পিষ্ট ছিল। কিন্তু বর্তমান শিক্ষামন্ত্রী ড. আনম এহসানুল হক মিলন দায়িত্ব গ্রহণের পর থেকে শিক্ষাখাতে যে ইতিবাচক পরিবর্তনের হাওয়া লেগেছে, তা এক কথায় অভূতপূর্ব। মাত্র কয়েক মাসের ব্যবধানে শিক্ষাপ্রতিষ্ঠানে যে সুশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে, তা আমাদের নতুন করে স্বপ্ন দেখার প্রেরণা জোগাচ্ছে। ...
নিজস্ব প্রতিবেদক:সাবেক রাষ্ট্রপতি, সাবেক সেনাপ্রধান এবং জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের জন্য তার অবদান স্মরণ করে জাতীয় পার্টির আইসিটিপি অ্যাক্টিভিস্ট কেন্দ্রীয় সদস্য এম ইরফান হোসেন বলেছেন, পল্লীবন্ধু এরশাদ ছিলেন বাংলাদেশের রাজনীতির এক অনন্য ব্যক্তিত্ব। দেশের উন্নয়ন, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে তার অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। এম ইরফান হোসেন বলেন, "পল্লীবন্ধু...