মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। রবিবার ((৭ জুন) দুপুরে নিতাইগঞ্জ লোড-আনলোড লেবার ইউনিয়নের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিতাইগঞ্জ লোড-আনলোড লেবার ইউনিয়নের সভাপতি মাজহারুল ইসলাম জোসেফ।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এমন একজন মানুষ ছিলেন যিনি ক্ষমতা চান নি। দেশের ক্রান্তিলগ্নে যখন হাল ধরার কেউ ছিলোনা তখন তিনি স্বাধীনতার ঘোষনা দিয়েছিলেন এবং যুদ্ধ শেষে তিনি পূণরায় ব্যারাকে ফিরে যান। পরবর্তীতে সিপাহী জনতার বিপ্লবের পর তাদের অনুরোধে তিনি ক্ষমতায় অধিষ্ঠিত হন। তিনি সবসময় সাধারণ মানুষের পাশে ছিলেন। দেশের কল্যানে তিনি বিভিন্ন প্রকল্প গ্রহন করেছিলেন। তিনি সার্কের প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং একজন শ্রম বান্ধব মানুষ। আজ তিনি আমাদের মাঝে নেই কিন্তু তাঁর আদর্শ আমাদের জন্য রেখে গেছেন। সেই আদর্শকে সামনে রেখেই আমাদের এগিয়ে যেতে হবে। দেশ ও মানুষের কল্যানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমরা বদ্ধ পরিকর। এসময় তিনি শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, সমাজে দুষ্ট শক্তি অনেক বেশী। তাদেরকে বোঝাতে হবে সোজা পথে চল। শ্রমিকের স্বার্থের ব্যাপারে কোন ছাড় দেয়া হবে না। শ্রমিককে অবশ্যই তার ন্যায্য পাওনা দিতে হবে। যে ঘটনার কথা বলা হয়েছে সে ব্যাপারে খুব দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। বক্তব্য পরবর্তী মিলাদ ও দোয়া শেষে সকলের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।এসময় আরো উপস্থিত ছিলেন, ১৮নং ওয়ার্ড বিএনপি সভাপতি শাহজালাল সরদার, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফুজ্জামান মৃধা, সাবেক যুগ্ম সম্পাদক এম.এম সাগর, যুবদল নেতা শিকদার বাপ্পী চিশতি, আমির হেসেন, সাধারন সম্পাদক রুহুল আমীন, সবুজ প্রমুখ।
মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্কে এই দোয়া ও আলোচনা সভার আয়োজন করে জেলা বিএনপি। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগাঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) অ্যাড. সৈয়দ শাহীন শওকত। সভার প্রধান আলোচক ছিলেন, জেলা বিএনপির স...
মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এবং দলীয় সংগঠনকে আরও গতিশীল করার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে জেলা বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মে ) সকাল ১১টায় চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাবে অনুষ্ঠিত এ সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপ...
ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের সহায়তায় অনুদান হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এ কর্মরত পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের টাকা হস্তান্তর করা হয়েছে। সোমবার (২৫ মে) সকাল ১১টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ভবনের অডিটোরিয়ামে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড. সাখাওয়াত হোসেন খান। এসময় তিনি পরিচ্ছন্নতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, নগরীর পরিচ্ছন্নতা ও স...
মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় গণভোট ও জুলাই সনদ নিয়ে দেশব্যাপী জামায়াত-শিবির ও এনসিপির কথিত মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। সোমবার (২৫ মে) বিকাল সাড়ে ৪টায় সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে শহরের ফুড অফিস মোড় এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের...
নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নারায়ণগঞ্জ হয়ে চাঁদপুর যাত্রাকে কেন্দ্র করে ব্যাপক শোডাউনের মাধ্যমে অভ্যর্থনা জানিয়েছে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদের নেতৃত্বে মহানগর যুবদলের নেতাকর্মীরা। শনিবার (১৬ মে) সকাল থেকেই সিদ্ধিরগঞ্জের মৌচাক থেকে মাদানীনগর মাদ্রাসা সংলগ্ন মহাসড়কের একপাশে ব্যানার-ফেস্টুন নিয়ে অবস্থান নেন মহানগর যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী। সকাল সোয়া নয়টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহম...