শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি দিতে কুমিল্লায় শ্রীশ্রী শ্যামা কালী পূজা উপলক্ষে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গত (১০ নভেম্বর) রাতে কুমিল্লা নগরের ছাতিপট্টি এলাকার শ্রীশ্রী নরসিংহ বিগ্রহ মন্দির প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান দুলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির ৫ নম্বর ওয়ার্ড সভাপতি ইমতিয়াজ সরকার নিপু এবং শ্রীশ্রী নরসিংহ বিগ্রহ মন্দির কমিটির সহসভাপতি শ্রী রঞ্জিত বনিক। ৫নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি ও মন্দির কমিটির সাংগঠনিক সম্পাদক কিশোর দেব নাথ এর আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীশ্রী নরসিংহ বিগ্রহ মন্দির কমিটির সভাপতি শ্রী প্রদীপ কুমার সাহা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের ভালো ফলাফলের স্বীকৃতি দেওয়া এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। মেধাবী শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন ও উৎসাহিত করা গেলে তারা আগামী দিনে দেশ ও সমাজের কল্যাণে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান ছাড়াও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মন্দির কমিটির পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন স্বর্ণশ্রী জুয়েলার্স স্কুল এর স্বত্বাধিকারী শ্রী শংকর চন্দ্র শর্মা।
শাহরিয়ার খান নাফিজ, হবিগঞ্জ: শিক্ষা কোনো পণ্য নয়, শিক্ষা আমার অধিকার' এই স্লোগানকে ধারণ করে আজ ২৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, লস্করপুর ভ্যালি আঞ্চলিক শাখার ২য় কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিল অধিবেশনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, হবিগঞ্জ জেলা সংসদের সভাপতি নিপু ভৌমিক। কাউন্সিলে উজ্জ্বল কর্মকারকে সভাপতি, সাগর মাঝিকে সাধারণ সম্পাদক এবং সুরজ তন্তুবায়কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ১৩ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্...
গৌরাঙ্গ বিশ্বাস বিশেষ প্রতিনিধি: অভাব-অনটন যেন মেধাবী শিক্ষার্থীদের স্বপ্নপূরণের পথে বাধা হয়ে না দাঁড়ায়—এ লক্ষ্যেই টাঙ্গাইলে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর মেধাবী শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে সরকারি শিশু পরিবার (বালিকা), টাঙ্গাইলের নিজস্ব অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে মেধাবৃত্তির চেক তুলে দেওয়া হয়। টাঙ্গাইল জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক জনাব শহীদুল্লাহ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে...
শাহরিয়ার খান নাফিজ, হবিগঞ্জ: ১৭ সেপ্টেম্বর মহান শিক্ষা দিবস উপলক্ষে ১৯৬২ সালের ঐতিহাসিক শিক্ষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, হবিগঞ্জ জেলা সংসদ। এ উপলক্ষে দুর্জয় হবিগঞ্জ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, হবিগঞ্জ জেলা সংসদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির শুরুতে ১৯৬২ সালের শিক্ষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দুর্জয় হবিগঞ্জ স্মৃতিসৌধে পুষ্প...
শাহরিয়ার খান নাফিজ, হবিগঞ্জ: ১৭ সেপ্টেম্বর শিক্ষা দিবস উপলক্ষে হবিগঞ্জের চুনারুঘাটে চারটি শিক্ষাপ্রতিষ্ঠানে কুইজ প্রতিযোগিতা ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন লস্করপুর ভ্যালি আঞ্চলিক কমিটি। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নালুয়া উচ্চ বিদ্যালয় ও উদয়ন উচ্চ বিদ্যালয়ে এবং বুধবার (১৬ সেপ্টেম্বর) লালচান্দ চা বাগান উচ্চ বিদ্যালয় ও লস্করপুর উচ্চ বিদ্যালয়ে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা দিবসের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরা হয়। একই সঙ্গে শিক্ষা ও শিক্ষ...
হাফিজুর রহমান কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় দীর্ঘ ৬ মাস ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা না থাকায় সবকিছুই চলছে অতিরিক্ত দায়িত্ব দিয়ে, তার ওপর আবার উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তার পদ দীর্ঘদিন শূন্য থাকার কারণে সেবা প্রত্যাশীদের নানান ভোগান্তি পোহাতে হচ্ছে। এ যেন মড়ার উপর খাঁড়ার ঘা। কারণ হিসাবে ভুক্তভোগীরা প্রতিনিয়ত সরকারি বা স্বায়ত্তশাসিত দেশের প্রতিটি জেলা ও উপজেলা কার্যালয়ের অধিক লেনদেন ও বাজেট অনুমোদনের মূল দায়িত্ব এই কর্মকর্তার উপর ব্যস্ত থাক...