শিক্ষা দিবস উপলক্ষে হবিগঞ্জে ছাত্র ইউনিয়নের কুইজ প্রতিযোগিতা ও লিফলেট বিতরণ

স্টাফ রিপোর্টার
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

 

শাহরিয়ার খান নাফিজ, হবিগঞ্জ: ১৭ সেপ্টেম্বর শিক্ষা দিবস উপলক্ষে হবিগঞ্জের চুনারুঘাটে চারটি শিক্ষাপ্রতিষ্ঠানে কুইজ প্রতিযোগিতা ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন লস্করপুর ভ্যালি আঞ্চলিক কমিটি। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নালুয়া উচ্চ বিদ্যালয় ও উদয়ন উচ্চ বিদ্যালয়ে এবং বুধবার (১৬ সেপ্টেম্বর) লালচান্দ চা বাগান উচ্চ বিদ্যালয় ও লস্করপুর উচ্চ বিদ্যালয়ে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা দিবসের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরা হয়। একই সঙ্গে শিক্ষা ও শিক্ষার্থীদের অধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি চারটি বিদ্যালয়েই শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে। দুই দিনের কর্মসূচিতে শিক্ষার্থীদের শিক্ষা দিবসের তাৎপর্য সম্পর্কে সচেতন করার পাশাপাশি তাদের জ্ঞান ও মেধা বিকাশে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। কর্মসূচিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন হবিগঞ্জ জেলা সংসদের সহ-সভাপতি জিতেন ভৌমিকসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া বুধবারের কর্মসূচিতে উজ্জ্বল কর্মকার, সুরাজ তন্তুবায়, সাগর মাঝি ও কাব্য ভৌমিক উপস্থিত ছিলেন।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত