উন্নয়নে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, কালীগঞ্জে মতবিনিময় সভায় জেলা প্রশাসক- মিজ্ কাউসার আজিজ

    হাফিজুর রহমান কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সরকারি বিভিন্ন দপ্তর গুলোর কার্যক্রমে সচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে সাধারণ মানুষের দোর গোড়ায় দ্রুত সেবা পৌঁছাতে হবে। সার্বিক উন্নয়নও জনকল্যাণ মূলক কাজে দলমত নির্বিশেষে সকলের মতামতকে গুরুত্ব দিতে হবে। ভেদাভেদ ভুলে সর্বস্তরের মানুষের মধ্যে সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। মাদক আমাদের সমাজের জন্য একটি মরণব্যাধি। বাল্যবিবাহ রোধ সহ এই ব্যাধি নির্মূল করার জন্য সর্বস্তরের মানুষকে নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলে প্রশাসনকে সাহায্য করতে হবে। সাধারণ মানুষ যেন বিনা ভোগান্তিতে সরকারি সেবা পান তার নিশ্চিত করার আশাবাদ ব্যক্ত করেন। সভায় জেলা প্রশাসক উপজেলার উন্নয়নে সুশীল সমাজ ও গণমাধ্যম কর্মীদের নিকট বস্তুনিষ্ঠ পরামর্শ সহ সহযোগিতা কামনা করেন। এর আগে তিনি মত বিনিময় সভায় আগত বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, ব্যবসায়ী, মুক্তিযোদ্ধা, সুধী, সাংবাদিক সহ বিভিন্ন ব্যক্তিবর্গের কথা শোনেন। উপস্থিত প্রতিনিধিদের মধ্যে গন মাধ্যম কর্মী সুকুমার দাস বাচ্চু, হাফিজুর রহমান শিমুল, চেয়ারম্যান শওকত , শিক্ষক মিজানুর রহমান, কৃষক দলের নেতা রোকনুজ্জামান সহ বক্তারা বলেন সাতক্ষীরা হতে ভেটখালি মহাসড়কের তারালি ও কালিগঞ্জ ফুলতলা ৩ রাস্তার মাঝে গোল চত্বর নির্মাণের দাবি জানান। এ ছাড়াও মাদক ,জলবদ্ধতা , সংখ্যালঘুদের জমি দখল রোধ, এসি ল্যান্ডের বিরুদ্ধে ঘূষ বানিজ্যের অভিযোগ সহ বাল্যবিবাহ বন্ধের আহ্বান জানানো হয় । মাদক বিস্তর রোধে বৃক্ষরোপণ, খেলাধুলার পাশাপাশি বেশি বেশি সংস্কৃতিক বিনোদনের আয়োজনের কথা বলেন। ১৮ বছরের নিচে শিক্ষার্থীদের বিদ্যালয়ে মোবাইল নিষিদ্ধ ঘোষণা করেন। এ ব্যাপারে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান। জলবদ্ধ নিরসনে খাল খননের মাধ্যমে সমস্যা দূর করার সরকারি পদক্ষেপকে ধন্যবাদ জানান। গত মে মাসে সাতক্ষীরায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ কাউসার আজিজ যোগদান করার পর এই প্রথম কালিগঞ্জ উপজেলা পর্যায়ের সকল সরকারি কর্মকর্তা, শিক্ষকবৃন্দ,বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, শ্রেণী পেশা, সুশীল সমাজ ও সাংবাদিকদের অংশগ্রহণে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। এ আগে তিনি নলতা ইউনিয়নের কাজলা কাশিবাটি গ্রামে ডবল মার্ডারের ঘটনাস্থল পরিদর্শন করেন। এর পর উপজেলা ,ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন শেষে দূপুরে মহৎপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ করা সহ, কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মাদক সচেতনতা মুলক আলোচনা সভায় অংশ নেন। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকাল ৪ টায় কালীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এ মত বিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) মিলন কুমার সাহার...

$post['title']

থানার ভেতর কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা, থামালো পুলিশ

$post['title']

তাহিরপুরে ২০০ পিস ইয়াবাসহ সাবেক চেয়ারম্যানের ছেলে ও দুই সহযোগী আটক

$post['title']

বগুড়ার নন্দীগ্রামে পরকীয়া প্রেমের টানে এক সন্তানের জননীর আত্মহত্যা।

$post['title']

‘অপরাধী ছাড় পাবে না, নিরপরাধ কেউ হয়রানি হবে না’: কটিয়াদীতে শফিকুল হত্যায় ওসির হুঁশিয়ারি

$post['title']

চাটমোহরে ভ্যানচালককে গলাকেটে হত্যা