নারায়ণগঞ্জের ১নং বাবুরাইল জোড়াব্রিজ সংলগ্ন সাধারণ মানুষের চলাচলের রাস্তায় বাড়ি নির্মাণের ইট রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগ উঠেছে। এতে ভোগান্তিতে পড়ছেন ওই রাস্তা দিয়ে চলাচলকারী পথচারীরা। স্থানীয়ভাবে চিহ্নিত জোড়াব্রিজ এলাকায় রাস্তার ওপর নির্মাণসামগ্রী রেখে পথচারীদের স্বাভাবিক চলাচলের পথ সংকুচিত করে রাখা হয়েছে। ফলে সাধারণ মানুষকে চলাচলে সমস্যার মুখে পড়তে হচ্ছে। বিশেষ করে ব্যস্ত সময়ে এ ধরনের প্রতিবন্ধকতা পথচারীদের দুর্ভোগ বাড়াতে পারে। বাড়ি নির্মাণ ব্যক্তিগত প্রয়োজন হলেও জনসাধারণের চলাচলের রাস্তা বাধাগ্রস্ত করে নির্মাণসামগ্রী রাখা কতটা যুক্তিসংগত, তা নিয়ে প্রশ্ন উঠেছে। জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে রাস্তার ওপর এভাবে ইট রাখা কতটা গ্রহণযোগ্য, সে বিষয়েও উদ্বেগ রয়েছে। এ অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগীরা। জনসাধারণের চলাচলের পথ সচল রাখতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হচ্ছে। স্থান: ১নং বাবুরাইল, জোড়াব্রিজ সংলগ্ন, নারায়ণগঞ্জ।
স্টাফ রিপোর্টার:- লেখালেখির মাধ্যমে নিজের মাতৃভূমিকে বিশ্ব জুড়ে তুলে ধরার জন্য ছোট বেলা থেকেই শাম্মী নামের এক নারীর অবদান অতুলনীয়। তিনি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র লেখক ও সাহিত্যিক শাম্মী তুলতুল। ঢ়োট বেলা থেকেই লেখাপড়ার পাশাপাশি লেখালেখির প্রতি আগ্রহ ছিল খুব বেশী। তাই সে শুরু করে দেশের প্রথম সারির জাতীয় দৈনিকগুলোতে লেখালেখি।যেমন, দৈনিক কালের কণ্ঠ, দৈনিক প্রথম আলো, দৈনিক বাংলাদেশ প্রতিদিন, দৈনিক ইত্তেফাক, খোলা কাগজ, প্রতিদিনের সংবাদ, মানবকণ্ঠ, আজাদ...
স্টাফ রিপোর্টার: তরুণদের হতাশ দেখতে চাই না, আমরা উদ্যোক্তা হিসেবে দেখতে চাই। তরুণদের কর্মসংস্হান সৃষ্টি করা খুবই জরুরি বলে মন্তব্য করেছেন ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশ ঢাকা বিভাগের প্রধান সমন্বয়ক ও মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া। ১০ মে রোববার বিকেলে মিরপুর পূর্ব শেওরাপাড়ায় সানফিয়া'স মেকওভার এন্ড বিউটি সেলুন মিলনায়তনে মেকআপ আর্টিস্ট শারমিনের সঞ্চালনায় মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপরোক্ত কথাগুলো বলেন। প্রাণবন্ত...
মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: সড়কে চাঁদা আদায়কে কেন্দ্র করে দুই শ্রমিক সংগঠনের বিরোধের জেরে সৃষ্ট অচলাবস্থা কেটেছে। দীর্ঘ ২৪ ঘণ্টা বন্ধ থাকার পর চাঁপাইনবাবগঞ্জ থেকে সকল রুটে আবারও বাস চলাচল শুরু হয়েছে। আজ শনিবার (২৫ এপ্রিল) সকাল থেকে দূরপাল্লা, আন্তঃজেলা ও আন্তঃউপজেলা রুটে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। সড়কে চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন এবং জেলা মোটর শ্রমিক ইউনিয়ন দ্বন...
মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ মানেই আমের রাজধানী। এখানকার মাটিতে ফলে হরেক জাতের সুস্বাদু আম। তবে এবার প্রথাগত আমের সীমানা ছাড়িয়ে থাইল্যান্ডের বিখ্যাত ‘ব্যানানা ম্যাঙ্গো’ চাষ করে নতুন সম্ভাবনা জাগিয়েছেন সদর উপজেলার আতাহার দক্ষিণ শহর এলাকার তরুণ কৃষি উদ্যোক্তা শ্রী পলাশ কর্মকার। লম্বাকৃতির এই আম কেবল দেখতেই চমৎকার নয়, বিদেশের মতো বাংলাদেশের মাটিতেও বছরে দুইবার ফলন দেওয়ার স্বপ্ন দেখাচ্ছে। আতাহার এল...
বেপরোয়া উৎসব পরিবহনের তাণ্ডব: পা হারালেন ঢাকা বিভাগীয় প্রেস ক্লাব এর সভাপতি ও দৈনিক রুদ্রবাংলা পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ মতিউর রহমান। ঢাকা: মোঃ রায়হান আহাম্মেদ ভূইয়া : ঢাকা বিভাগীয় প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক রুদ্র বাংলা পত্রিকার নির্বাহী সম্পাদক মতিউর রহমান এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে নিজের বাম পা হারালেন ঢাকা বিভাগীয় প্রেস ক্লাবের সভাপতি এবং দৈনিক রুদ্র বাংলা ও রুদ্রকন্ট পত্রিকার নির্বাহী সম্পাদক, প্রবীণ সাংবাদিক মতিউর রহমান। ঘটনার দিন গত বুধবার (৩১ ডিসে...