স্টাফ রিপোর্টার: তরুণদের হতাশ দেখতে চাই না, আমরা উদ্যোক্তা হিসেবে দেখতে চাই। তরুণদের কর্মসংস্হান সৃষ্টি করা খুবই জরুরি বলে মন্তব্য করেছেন ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশ ঢাকা বিভাগের প্রধান সমন্বয়ক ও মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া। ১০ মে রোববার বিকেলে মিরপুর পূর্ব শেওরাপাড়ায় সানফিয়া'স মেকওভার এন্ড বিউটি সেলুন মিলনায়তনে মেকআপ আর্টিস্ট শারমিনের সঞ্চালনায় মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপরোক্ত কথাগুলো বলেন। প্রাণবন্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রদীপ্ত বাংলাদেশ সংগঠনের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারী উদ্যোক্তা মেকআপ আর্টিস্ট খাদিজা খাঁন। এসময় স্বেচ্ছাসেবক ও নারী উদ্যোক্তাগণ তাদের জীবনের গল্প তুলে ধরে যুবদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। আনন্দ বিনোদনে ভরপুর আড্ডায় উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন নারী উদ্যোক্তা সোনিয়া আক্তার ববি, অগ্রগামী নারী ফারজানা মিতু, মহাসিনা, জিয়াসমিন, দোলা, শিমু, আয়েশা মনি, রিক্তা, ডলি আক্তার দোলা, মোঃ মিলন, এফজি শামীম সহ অন্যান্য।
সলঙ্গার চা বিক্রেতা জাকিরের জীবন সংগ্রাম ফারুক আহমেদ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গা থানার মধ্যপাড়া ভরমোহনী গ্রামের যুবক জাকির হাসান।বর্তমানে তার বয়স ৩০ বছর।ভূমিহীন দরিদ্র পিতা আব্দুল খালেক এক সময় রাজমিস্ত্রি ছিলেন।মাত্র একটি টিনের ঘর ছাড়া আর কোন ভিটেমাটি নেই।বয়সের ভারে দীর্ঘদিন ধরে অসুস্হ অবস্থায় কর্মহীন।১ ভাই ২ বোন মিলে জাকিরের ৫/৬ জনের পরিবার।সলঙ্গা সরকারি প্রাইমারি স্কুল হতে পঞ্চম শ্রেণী পাশ করে জাকির।আর্থিক দৈন্যতার কারণে সলঙ্গা ইসলামিয়া...
ইউরোপে পেশাগত অভিজ্ঞতা অর্জনের স্বপ্ন পূরণের দারুণ সুযোগ দিচ্ছে ইতালির ইউরোপিয়ান ইউনিভার্সিটি ইনস্টিটিউট (EUI)। ২০২৫ সালের জন্য প্রতিষ্ঠানটি বিভিন্ন ট্রেইনিশিপ প্রোগ্রামের ঘোষণা দিয়েছে। সামাজিক বিজ্ঞান ও মানবিক বিষয়ে গবেষণার শীর্ষস্থানীয় কেন্দ্র হিসেবে খ্যাত ইইউআই প্রতি বছর ভিন্ন ভিন্ন অ্যাকাডেমিক ও পেশাগত পটভূমির প্রার্থীদের জন্য এ সুযোগ উন্মুক্ত করে। এই ট্রেইনিশিপের মাধ্যমে অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক ও বহুসাংস্কৃতিক পরিবেশে কাজ করার পাশাপাশি ইতালির ঐতিহাসিক শহর ফ্লোরেন্সে বসবাসের অভিজ্ঞতা অ...
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও মৃত্যুর পুণ্যময় দিনটি উপলক্ষে আজ শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. মোরাদ হোসেনসহ বিভিন্ন বিভাগের প্রায় দুই শতাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের মোয়াজ্জিন মোহাম্মদ আব্দুর...
আজ (৬ সেপ্টেম্বর ২০২৫) শনিবার খুলনা খান বাহাদুর আহছানউল্লা বিশ্ববিদ্যালয়ে যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়। এ উপলক্ষ্যে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি মিলনায়তনে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রেেফসর ড. মোঃ আনিসুর রহমান। তিনি বলেন মহানবীর (সা.) জীবনাদর্শ অনুসরণের মাধ্যমেই কেবল জীবন, সমাজ ও বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। নবী মুহ...
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) আন্ডারগ্র্যাজুয়েট পর্যায়ে ইন্টার্নশিপ ও প্রজেক্টের জন্য বরাদ্দ ভাতা অপ্রতুল হওয়ায় শিক্ষার্থীরা তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। বর্তমান সময়ে বিশ্ববিদ্যালয়ের বরাদ্দকৃত তিন হাজার টাকা দিয়ে ইন্টার্নশিপ ও প্রজেক্ট সংক্রান্ত খরচ সামলানো সম্ভব নয় বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।বুটেক্সের ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল এটাচমেন্ট, প্রজেক্ট/ থিসিস এর কাজ সম্পন্ন করতে হয়। কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে ইন্ডাস্ট্রিয়াল এটাচমেন্ট, প্রজেক্ট/থিসিসবাবদ শিক্ষার্থীপ্র...