স্টাফ রিপোর্টার:
তরুণদের হতাশ দেখতে চাই না, আমরা উদ্যোক্তা হিসেবে দেখতে চাই। তরুণদের কর্মসংস্হান সৃষ্টি করা খুবই জরুরি বলে মন্তব্য করেছেন ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশ ঢাকা বিভাগের প্রধান সমন্বয়ক ও মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া। ১০ মে রোববার বিকেলে মিরপুর পূর্ব শেওরাপাড়ায় সানফিয়া'স মেকওভার এন্ড বিউটি সেলুন মিলনায়তনে মেকআপ আর্টিস্ট শারমিনের সঞ্চালনায় মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপরোক্ত কথাগুলো বলেন।
প্রাণবন্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রদীপ্ত বাংলাদেশ সংগঠনের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারী উদ্যোক্তা মেকআপ আর্টিস্ট খাদিজা খাঁন।
এসময় স্বেচ্ছাসেবক ও নারী উদ্যোক্তাগণ তাদের জীবনের গল্প তুলে ধরে যুবদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। আনন্দ বিনোদনে ভরপুর আড্ডায় উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন নারী উদ্যোক্তা সোনিয়া আক্তার ববি, অগ্রগামী নারী ফারজানা মিতু, মহাসিনা, জিয়াসমিন, দোলা, শিমু, আয়েশা মনি, রিক্তা, ডলি আক্তার দোলা, মোঃ মিলন, এফজি শামীম সহ অন্যান্য।