মোহাম্মদ হোসাইন, টেকনাফ, কক্সবাজার: পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী টেকনাফ উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে একটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ১২টায় টেকনাফ সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন টেকনাফ উপজেলা যুব বিভাগের সভাপতি ও উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সরওয়ার কামাল সিকদার। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রফিকউল্লাহ। তিনি তাঁর বক্তব্যে বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি সকলকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানো ও সেগুলোর পরিচর্যার আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা জামায়াতের বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ হোসাইন, উপজেলা যুব বিভাগের সহ-সভাপতি ও পৌরসভা জামায়াতে ইসলামীর সভাপতি রবিউল আলম, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি ও সদর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুর রহিম নূরী এবং উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি শাহ কামাল শাফি। এ সময় স্থানীয় জামায়াত, যুব বিভাগ ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। আয়োজকরা জানান, পরিবেশ রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে।
সুনামগঞ্জ প্রতিনিধি: পরিবেশ, প্রকৃতি কিংবা নদীর নাব্য-কোনো কিছুরই তোয়াক্কা নেই তাঁর। তিনি চাইলেই যাদুকাটার বুকে চলে দানবীয় ড্রেজার মেশিন, তাঁর ইশারাতেই নির্ধারিত হয় দৈনিক চাঁদার হার। যাদুকাটার অঘোষিত সম্রাট খ্যাত সেই ভয়ঙ্কর লোকটির নাম হাবিব সারোয়ার আজাদ। তিনি দৈনিক যুগান্তর পত্রিকার তাহিরপুর উপজেলা প্রতিনিধি। স্থানীয়দের কাছে তিনি বহুদিন আগ থেকেই এক আতঙ্কের নাম। বিস্তীর্ণ যাদুকাটা নদীকে রীতিমতো নিজের ব্যক্তিগত ‘টাকার মেশিন’ বানিয়ে একচ্ছত্র সাম্রাজ্য গড়ে তুলেছ...
পিরোজপুর প্রতিনিধি: সরকারি নির্দেশনা মোতাবেক দেশব্যাপী চলমান পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পিরোজপুর সদর উপজেলার ৭ নং শংকরপাশা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুলাই) কেন্দ্র প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং স্বাস্থ্যকেন্দ্রের পরিবেশকে রোগীদের জন্য আরও যুগোপযোগী ও স্বাস্থ্যকর করে তোলার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর...
মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: "সবুজে গড়ি পরিবেশ, সুন্দর হোক বাংলাদেশ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও চারা গাছ বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে ব্র্যাক শিক্ষা কর্মসূচি। এর অংশ হিসেবে রোববার (২৮ জুন) সকাল ১১ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জের নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। ব্র্যাক সূত্রে জানা যায়, এ বছর জেলায় ব্র্যাক পরিচালিত ৬৩টি প্রাইমারি স্কুল এবং ১০০টি স্থানীয় মাধ্যমিক বিদ্যা...
মোঃ দেলোয়ার হোসেন ডিস্ট্রিক্ট ক্রাইম রিপোর্টার টাঙ্গাইল। টাংগাইলের ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের অন্তর্গত মমিনপুর গ্রামের আমতলা গোদুর মোড় হতে মরহুম তসলিম উদ্দিন আকন্দের বাড়ি হয়ে বাড়ইপাড়া হয়ে যদুনাথপুর ইউনিয়ন পরিষদ ও ধনবাড়ী যাতায়াতের একমাত্র রাস্তা প্রায় ১.২৫ কিঃ মিঃ কাঁচা মাটির রাস্তা। সামান্য বৃষ্টি হলেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। বৃষ্টি হলেই হাঁটু সমান কাদা-পানির সৃষ্টি হয়। বৃষ্টির পানি ও মাটি মিশে কাদায় একাকার হ...
মো: সিমান্ত তালুকদার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি “নদী বাঁচলে বাঁচবে জীবন”—এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোড় নদী দূষণের প্রতিবাদে গণ নাটক, প্রতিবাদী গান ও সচেতনতামূলক পুতুল নাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জুন) বিকেলে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সিমলা মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ভূমিহীন সংগঠনের উদ্যোগে এবং নিজেরা করি-এর সহযোগিতায় এ আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে ফুলজোড়, বাঙালি ও করতোয়া নদী রক্ষায় প্রতিবা...