৬০০ কাব স্কাউটের অংশগ্রহণে নারায়ণগঞ্জে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

পরিচ্ছন্ন ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়ে তোলার লক্ষ্যে জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) ফতুল্লা রেললাইন থেকে ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয় পর্যন্ত পরিচালিত এ অভিযানে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৬০০ কাব স্কাউট অংশগ্রহণ করে।

অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন, স্কাউটসের সদস্য, শিক্ষক ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

অভিযানের মাধ্যমে আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

আয়োজকরা মনে করেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতা বাড়বে এবং পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়ে তোলার প্রচেষ্টা আরও জোরদার হবে।

নারায়ণগঞ্জ | ৭ নভেম্বর ২০২৬

বিস্তারিত দেখুন দৈনিক বাংলাদেশ দিগন্ত প্রতিবেদনে।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত