ঝুঁকিপূর্ণ ভবনের দরজা খোলা রেখেই পরিত্যক্ত দরজায় সিলগালা সিটি কর্পোরেশনের!

বন্দর প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের বাবুপাড়া এলাকায় একটি দোতলা ঝুঁকিপূর্ণ ভবন পরিত্যক্ত ঘোষণা করে আংশিক সিলগালা করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসন।

‎

‎তবে পুরো ভবন সিলগালা না করে নিচতলার একটি পরিত্যক্ত দরজা সিলগালা ও অন্য একটি দরজা খোলা রাখা নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

‎

‎বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় মৃত শামছুল হকের ভবনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর পরিকল্পনাবিদ মোঃ মইনুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

‎

‎অভিযান চলাকালে স্থানীয় বিএনপি নেতা সুলতান আহমেদের বাধার মুখে পড়েন কর্মকর্তারা। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাদরুল আলমের নির্দেশনায় আংশিক সিলগালা কার্যক্রম সম্পন্ন হয়।

‎

‎এ সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বন্দর পুলিশ ফাঁড়ির বিপুল সংখ্যক পুলিশ সদস্য ও সিটি কর্পোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‎

‎প্রশাসন সূত্রে জানা গেছে, বাবুপাড়া এলাকার উক্ত ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ইতিপূর্বে ৩ বার নোটিশ প্রদান করা হয়েছিল। নোটিশের নির্ধারিত সময় পার হওয়ার পর বুধবার তা সিলগালা করতে অভিযানে যায় যৌথ দল।

‎

‎পুরো ভবন সিলগালা না করে আংশিক করার বিষয়ে নগর পরিকল্পনাবিদ মোঃ মইনুল ইসলাম জানান, “সিটি কর্পোরেশনের প্রশাসকের নির্দেশনা অনুযায়ী ভবন মালিকপক্ষকে ১ মাসের বিশেষ সময় প্রদান করা হয়েছে। আপাতত একটি কক্ষ সিলগালা করা হয়েছে। আগামী ১ মাসের মধ্যে ভবনটি বসবাসের উপযুক্ত করতে না পারলে পুরো ভবনটি চূড়ান্তভাবে সিলগালা করে দেওয়া হবে। সামগ্রিক বিষয় বিবেচনায় নিয়ে সাময়িকভাবে এ সিদ্ধান্ত শিথিল করা হয়েছে।”

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত