এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা আদালত প্রাঙ্গণে মিছিল, স্লোগান ও উস্কানিমূলক কর্মকাণ্ডের অভিযোগে ১০ আইনজীবীসহ ৪৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। অপরাধ সংঘটনের ষড়যন্ত্র এবং আদালত প্রাঙ্গণের নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করা হয়। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার। মামলায় অভিযোগ করা হয়েছে, গত ৫ সেপ্টেম্বর বিকেলে কুমিল্লা আদালত প্রাঙ্গণে একদল ব্যক্তি নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। এ সময় তারা মিছিল ও স্লোগানের মাধ্যমে আদালতের নিরাপত্তা বিঘ্নিত করেন বলে অভিযোগ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে কোতোয়ালি মডেল থানার এসআই ওমর ফারুক বাদী হয়ে মামলাটি দায়ের করে। মামলায় ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। এজাহারে উল্লেখ করা হয়, আসামিরা নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডকে গতিশীল ও উৎসাহিত করার লক্ষ্যে মিছিল-স্লোগান দিয়ে অপরাধ সংঘটনের ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। একই সঙ্গে বর্তমান সরকারের বিরুদ্ধে উস্কানিমূলক কার্যকলাপ এবং আদালত প্রাঙ্গণে বিভিন্ন ধরনের বিভ্রান্তিমূলক ও কুরুচিপূর্ণ স্লোগান দিয়ে জনমনে ঘৃণা ও আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে। মামলায় অভিযুক্তরা হলেন—কুমিল্লা বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের যুগ্ম সম্পাদক বরুড়া উপজেলার আবু ইউসুফ, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের আইনবিষয়ক সম্পাদক বুড়িচং উপজেলার আব্দুল আলিম, বঙ্গবন্ধু আইনজীবী ঐক্য পরিষদের সদস্য কুমিল্লা রেসকোর্স এলাকার নসরুল হাসান অপু, কুমিল্লা মহানগর যুব মহিলা লীগের যুগ্ম সম্পাদক আছিয়া মেহজাবিন খান নিশু, কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বুড়িচং উপজেলার শাহ আলম এবং বুড়িচং উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। এ ছাড়া কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের আইনবিষয়ক সম্পাদক বরুড়া উপজেলার জালাল আহমেদ সাজু, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য ব্রাহ্মণপাড়া উপজেলার মো. জাহাঙ্গীর আলম ভূঁইয়া, বুড়িচং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রেজাউল করিম খোকন, বুড়িচং উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ভূঁইয়া, বুড়িচংয়ের শিকারপুর গ্রামের মেজবাহ উদ্দিন জনি ও সাইফুল ইসলাম সানি, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসম্পাদক রেজাউল করিম শাওন, কুমিল্লা মহানগর যুবলীগ নেতা সানি খন্দকার, নগরীর মনোহরপুর এলাকার তারেক, কুচাইতলি গোল্ডেন সিটি এলাকার রাজন, কুমিল্লা বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান লিটন, বুড়িচং উপজেলার নিমসার কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মো. ইসমাইল এবং নিমসার কলেজ ছাত্রলীগ নেতা মো. ইমনকে আসামি করা হয়। কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, মামলার অভিযোগে জড়িতদের আটক...
আমির হোসেন সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজারে মেসার্স নাসির এ্যালুমিনিনিয়াম এন্ড প্লাস্টিক ফার্ণিচার নামীয় ব্যবসা প্রতিষ্ঠানে গোডাউনে তালা ভেঙে রাতের আধাঁরে প্রায় ২০ লাখ টাকার মালামাল চুরির ঘটনার মামলায় হাফিজুর রহমান (৩৫) নামের এক যুবককে আটক করেছে তাহিরপুর থানা পুলিশ। আজ ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে বাদাঘাট ইউনিয়নের দীঘিরপাড় গ্রাম সংলগ্ন বাদাঘাট সুনামগঞ্জ রাস্তা থেকে তাকে আটক করে বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মনিরুজ্জামান সজল সহ স...
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে আটক ৯ মাদকসেবীকে সামারি ট্রায়ালের মাধ্যমে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করেছেন বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) ভোর সাড়ে ৫টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন সুমিলপাড়া বিহারী কলোনির ৩ নম্বর ওয়ার্ডের আদর্শ নগরের মেলার মাঠ সংলগ্ন আমির হোসেনের রিকশার গ্যারেজের সামনে এবং ৩ নম্বর গলির পাকা সড়কে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মি...
বন্দর প্রতিনিধি: বন্দর থানা পুলিশের বিশেষ অভিযান বুলবুল হত্যা মামলার প্রধান আসামি শেখ সিফাত গ্রুপের ৩ মদস্য সহ বিভিন্ন অপরাধে জড়িত ৬ জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে পুলিশ। রবিবার ৩০ আগস্ট উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, এসআই মোঃ আঃ হান্নান, পিপিএম সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার (৩০ আগস্ট) রাতে বন্দর থানাধীন কদম রসুল মাঠপাড়া এলাকা থেকে আলোচিত হত্যা মামলার আসামী শেখ সিফাত বাহিনীর সক্রিয় ৩ সদস্যকে গ্রেপ্তার করেন...
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নে ১ নম্বর ওয়ার্ড উত্তর ছনহরা মারছু ঘোনা গ্রামের আবদুল করিম নামে একব্যাক্তি খরিদা জায়গা জবরদখল করার উদ্দেশ্যে প্রতিপক্ষরা হামলা চালিয়ে ৫জনকো গুরুত্বর আহত করেছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ২৯ আগষ্ট শনিবার বিকাল সাড়ে ৪ টার দিকে। আহতরা হলেন,আবদুল করিম (৬০) আবদু সালাম (৫৫) জেরিন আকতার (২৩), আয়েশা বেগম(৫৫), শিশু সাইফুল ইসলাম (২)। আহতদের স্থানীয়রা উদ্ধার করে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্স চ...
আবু নাঈম রিপন:নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর শিবপুরে যাত্রীবেশে প্রাইভেটকারে তুলে অপহরণ করে মা'রধ'র ও ভ'য়ভী'তি দেখিয়ে মু'ক্তিপ'ণ আদায়ের অভিযোগে একটি চ'ক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), নরসিংদী জেলা। এ সময় অ'পহ'রণে ব্যবহৃত একটি প্রাইভেটকার, নগদ ৫০ হাজার ২৫০ টাকা ও ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। মো. ওমর ফারুক (৩৪), নিজাম উদ্দিন ওরফে মিজান (৩০) এবং মো. সাইফুল ইসলাম...