ভাঙ্গুড়ায় পারিবারিক বিরোধের জেরে মারামারি, আহত ২

প্রতিনিধি মো: আরিফুল ইসলাম ভাঙ্গুড়া (পাবনা)
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

পাবনার ভাঙ্গুড়ায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে মারামারির ঘটনায় চাচা ও ভাতিজা আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত বুধবার (২১ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার পাটুলীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মোঃ আঃ মাজেদ (৫৫) ও তাঁর ছেলে মোঃ নাজমুল আহত হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় মোঃ আঃ মাজেদ ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে তাঁর ভাতিজা মোঃ মনি (৪০) ও মনির ছেলে মোঃ রাব্বীকে (২৪) বিবাদী করা হয়েছে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে মাজেদ ও তাঁর ছেলের মধ্যে কথা-কাটাকাটি হচ্ছিল। এ সময় রাব্বী তাঁদের ঘরের পাশে বসে মোবাইল ফোন ব্যবহার করছিলেন। মাজেদের স্ত্রী তাঁকে ঝগড়ার ঘটনা মোবাইলে রেকর্ড করার বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে মনি ঘটনাস্থলে এলে দুই বিবাদী একজোট হয়ে তাঁদের ওপর হামলা চালান বলে অভিযোগ করেন মাজেদ। এ সময় রাব্বী তাঁর ছেলে নাজমুলকে নাকসহ শরীরের বিভিন্ন স্থানে কিল-ঘুষি মেরে জখম করেন। ছেলেকে রক্ষা করতে এগিয়ে গেলে মাজেদকেও মারধর করা হয় বলে অভিযোগে বলা হয়েছে।

তাঁদের চিৎকারে স্থানীয় মোঃ আনিসসহ কয়েকজন এগিয়ে এসে তাঁদের উদ্ধার করেন। পরে বিবাদীরা পুনরায় মারধর ও প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এরপর মাজেদ ও তাঁর ছেলে প্রাথমিক চিকিৎসা নেন।

অভিযোগকারী জানান, এলাকার গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি অবহিত করার পর থানায় লিখিত অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়েছে।

 

এ বিষয়ে জানতে চাইলে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাকিউল আযম বলেন, আমি পূজার বিজয় দশমী নিয়ে খুব ব্যস্ততার মধ্যে ছিলাম, বিষয়টি আমার জানা নেই তবে আমি জেনে তদন্তের জন্য পুলিশ পাঠাবো। এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত