নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি:- শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তাশক্তি এবং প্রযুক্তিনির্ভর সমস্যা সমাধানের দক্ষতা বিকাশে নবীগঞ্জে দিনব্যাপী “স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচি” অনুষ্ঠিত হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশের তত্ত্বাবধানে এবং এডুকেশনাল ইঞ্জিনিয়ারিং সাপোর্ট সিস্টেম (ইইএসএস)-এর আয়োজনে গতকাল শুক্রবার (১২ জুন) নবীগঞ্জের জে কে মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রুহুল আমিন। প্রদর্শনীতে উপজেলার সর্বাধিক সংখ্যক ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তাদের উদ্ভাবনী বিজ্ঞান প্রকল্প, প্রযুক্তিনির্ভর সমাধান, গবেষণাভিত্তিক কাজ ও সম্ভাবনাময় স্টার্টআপ ধারণা উপস্থাপন করেন। এতে, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসি, উপজেলা পজীপ কর্মকর্তা সাকিল আহমেদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার শাহনাজ ইসলাম ও নবীগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক রেজাউল আলম। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা পরিবেশ সংরক্ষণ, প্রযুক্তির ব্যবহার, স্মার্ট কৃষি, জ্বালানি সাশ্রয়, স্বাস্থ্যসেবা এবং দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যার উদ্ভাবনী সমাধান নিয়ে তাদের প্রকল্প উপস্থাপন করেন। তাদের উপস্থাপনা দর্শনার্থী ও অতিথিদের ব্যাপক প্রশংসা কুড়ায়। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রুহুল আমিন বলেন, বর্তমান বিশ্বে জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মধ্যে গবেষণা ও উদ্ভাবনী মনোভাব সৃষ্টি করতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ভবিষ্যতে আরও বেশি শিক্ষার্থীকে বিজ্ঞান ও প্রযুক্তি চর্চায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। আয়োজকরা জানান, এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীল ও উদ্ভাবনী চিন্তাধারার বিকাশ ঘটবে এবং তারা ভবিষ্যতে উদ্যোক্তা হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করতে অনুপ্রাণিত হবে। পাশাপাশি বিজ্ঞানমনস্ক ও প্রযুক্তিনির্ভর নতুন প্রজন্ম গড়ে তোলার ক্ষেত্রেও এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দিনব্যাপী এ প্রদর্শনীতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প ঘুরে দেখেন।
মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হোসেনডাঙ্গা হাজী তাবারক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণী উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১১ ঘটিকায় এফএইচ এ্যাসোসিয়েশন চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রামের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকরামুল হক নাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেল...
মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস-২০২৬ উপলক্ষে রাজশাহীতে থ্যালাসেমিয়া প্রতিরোধ সংক্রান্ত সেমিনার অনুষ্ঠিত হয়েছে। “অদৃশ্য ও অনির্ণীত থ্যালাসেমিয়া, জাতির জন্য খুঁজে বের করা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (১৩ মে) দুপুর ১২টায় রাজশাহী নগরীর শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের মনিউকিল স্মৃতি মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করা হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগের আয়োজনে এবং এসএনসি ব্লাড ডোনেশন ক্লাবের সহযোগিতায় অনুষ্ঠিত...
মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ শহরের প্রফেসরপাড়ায় এডুকেশন এক্সপো এবং আইইএলটিএস (IELTS) ও অ্যাসেট (ASSET) প্রজেক্টের ‘ইংলিশ ফর ওয়ার্ক-২’ এবং ‘ট্যুর গাইডিং-৩’ ব্যাচসমূহের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে যাত্রা শুরু করেছে ‘এনআর’স ওয়ার্ল্ড (NR’s World) ইংলিশ এডুকেশন সেন্টার। শনিবার (৯ মে) সকাল ১১টায় নবাবগঞ্জ সরকারি কলেজে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্...
এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় অবস্থিত এসএসসি/দাখিল/সমমানের পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান কবির। মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ খ্রি. সকালে তিনি উপজেলার কয়েকটি পরীক্ষা কেন্দ্র সরেজমিনে ঘুরে দেখেন। এসময় তিনি পরীক্ষার সার্বিক পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা, কেন্দ্রের শৃঙ্খলা ও স্বাস্থ্যবিধি পর্যবেক্ষণ করেন। কেন্দ্র পরিদর্শন শেষে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, “সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর...
মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা গ্রহণ এবং শিক্ষার মানোন্নয়ন নিশ্চিত করতে চাঁপাইনবাবগঞ্জে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের শিক্ষক মিলনায়তনে নবাবগঞ্জ জেলা কলেজ শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতি এই সভার আয়োজন করে। রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ.ন.ম. মোফাখখারুল ইসলাম। তিনি নকলমুক্ত পরিবেশ রক্ষায় শিক্ষক, প্রশাসন ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দেন।শাহ্ নে...