মোঃ সিমান্ত তালুকদার
ন্যায়বিচার প্রতিষ্ঠা, ধর্ষণমুক্ত সমাজ বিনির্মাণ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও গণসম্পৃক্ততা জোরদারের লক্ষ্যে ধর্ষণ বিরোধী আন্দোলন (ARM)-এর আগামী ৬ (ছয়) মাসের জন্য নতুন কেন্দ্রীয় কমিটি অনুমোদন করা হয়েছে।
নবগঠিত কমিটিতে মোহাম্মদ মেফরাজ হোসেন আহ্বায়ক, মো. মেহেদী হাসান সৌরভ সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মো. তানভীর হাওলাদার যুগ্ম আহ্বায়ক এবং রেজাউল করিম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন।
এ ছাড়া মো. আসাদুজ্জামান হৃদয় সিনিয়র যুগ্ম সদস্য সচিব, মো. বেল্লাল হোসেন ও ঊর্মি আক্তার যুগ্ম সদস্য সচিব, আমেনা আক্তার মুখপাত্র, জান্নাতুল মাফি খাদিজা সহ-মুখপাত্র, মো. সামছুদ্দিন (শাকিল) সাংগঠনিক সম্পাদক, মো. শাহরিয়ার সিনিয়র যুগ্ম সাংগঠনিক সম্পাদক এবং আকরাম হোসাইন হিরন যুগ্ম সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন— মুহাম্মদ শাহ্ আলম বাদশা (মুখ্য সংগঠক), আবদুল্লাহ আল মাহবুব (সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক), শাহিনুর রহমান ও মো. নাইম মিয়া জীবন (যুগ্ম মুখ্য সংগঠক), মো. নাদিম মাহমুদ, ফারজানা সুলতানা সামিয়া, মো. রাইহান সিকদার নিহাত ও জুনাইদ বিন জামান (সংগঠক), মো. আলামিন হক (দপ্তর সম্পাদক), মিনহাজ আবরার ইনতিসার ও মো. আবু নোমান (সহ-দপ্তর সম্পাদক), সুজন হাসান (তথ্য ও প্রচার সম্পাদক), মো. মির্জা ইউসুফ আহমেদ ও মো. সিমান্ত তালুকদার (সহ-তথ্য ও প্রচার সম্পাদক)।
এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন সাহারা আনোয়ার, মামুনুরা ইসলাম শান্তা, মো. বাশিক মিয়া, মো. আতিক বিন আমীন, মো. শোহাইব ইসলাম, মোহাম্মদ জহিরুল ইসলাম, আনাস হাসান আইডেন, মো. আশিকুর রহমান এবং সাকিব হাওলাদার।
নবগঠিত কেন্দ্রীয় কমিটির সকল দায়িত্বশীলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। সংগঠনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, নতুন নেতৃত্বের মাধ্যমে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ আরও শক্তিশালী হবে এবং ন্যায়ভিত্তিক, নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ার আন্দোলন আরও বেগবান হবে।