স্মৃতিচিহ্নে বেঁচে থাকুক মুক্তিযুদ্ধের ইতিহাস

    একটি দেশের ইতিহাস শুধু বইয়ের পাতায় লেখা থাকে না। ইতিহাস ছড়িয়ে থাকে স্মৃতিসৌধ, ভাস্কর্য, মুরাল, জাদুঘর, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান এবং নানা ঐতিহাসিক স্থাপনার মধ্যে। এসব দৃশ্যমান স্মৃতিচিহ্ন একটি জাতির অতীতকে বর্তমানের সামনে উপস্থিত করে এবং পরবর্তী প্রজন্মকে তার ইতিহাসের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ দেয়। তাই কোনো দেশের ঐতিহাসিক স্মৃতিচিহ্ন শুধু একটি স্থাপনা নয়; এর সঙ্গে জড়িয়ে থাকে মানুষের স্মৃতি, আবেগ, আত্মত্যাগ এবং জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়। সম্প্রতি হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুরের মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন মুহাম্মদ মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামানের ছবি অপসারণের ঘটনা নিয়ে স্থানীয় মুক্তিযোদ্ধাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টদের অভিযোগ, ছবিগুলোকে 'অপ্রাসঙ্গিক' আখ্যা দিয়ে সরিয়ে ফেলা হয়। পরে সেগুলো পুনঃস্থাপনের দাবিও জানানো হয়েছে। এই ঘটনায় একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসে, একটি দেশের ঐতিহাসিক স্মৃতিচিহ্নের অস্তিত্ব কি প্রশাসনিক সিদ্ধান্ত, রাজনৈতিক পরিস্থিতি কিংবা ক্ষমতার পরিবর্তনের ওপর নির্ভর করবে? মুক্তিযুদ্ধ বাংলাদেশ রাষ্ট্র ও আমাদের জাতীয় পরিচয়ের ইতিহাসের একটি মৌলিক অধ্যায়। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সঙ্গে লাখো মানুষের আত্মত্যাগ, নির্যাতন, প্রতিরোধ এবং স্বাধীনতার আকাঙ্ক্ষা জড়িয়ে আছে। এই ইতিহাসকে ধারণ করে থাকা স্মৃতিচিহ্নগুলোর গুরুত্ব তাই কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ নয়। এগুলো বৃহত্তর জাতীয় ইতিহাসের অংশ। রাজনৈতিক মতপার্থক্য একটি গণতান্ত্রিক সমাজের স্বাভাবিক বৈশিষ্ট্য। একটি দেশের ইতিহাসের বিভিন্ন ঘটনা নিয়ে বিতর্ক থাকতে পারে। কোনো ব্যক্তি, ঘটনা বা রাজনৈতিক সিদ্ধান্তের মূল্যায়ন নিয়েও ভিন্নমত থাকতে পারে। নতুন দলিল বা তথ্য সামনে এলে ইতিহাসের বিভিন্ন দিক নিয়ে গবেষণা ও পুনর্মূল্যায়নও হওয়া উচিত। ইতিহাসকে নিয়ে গবেষণা করা কিংবা সমাজে ইতিহাস নিয়ে প্রশ্ন করার সুযোগ থাকা উচিত। কিন্তু ইতিহাস নিয়ে গবেষণা ও বিতর্কের সঙ্গে ইতিহাসের দৃশ্যমান স্মৃতিচিহ্ন মুছে ফেলার বিষয়টি এক নয়। মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক স্থাপনা বা স্মৃতিচিহ্ন আমাদের জাতীয় ঐতিহ্যের অংশ। কিন্তু সেই স্মৃতিচিহ্নের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠবে, এমন সংস্কৃতি তৈরি হলে ইতিহাস সংরক্ষণ ক্রমশ দুর্বল হয়ে পড়বে এবং এভাবে চলতে থাকলে ইতিহাস সংরক্ষিত হবে না; বরং ক্ষমতার পালাবদলের সঙ্গে ইতিহাসের দৃশ্যমান রূপও পাল্টাতে থাকবে। এখানেই একটি মৌলিক পার্থক্য মনে রাখা দরকার। ইতিহাসের কোনো ব্যক্তিকে নিয়ে মতভেদ থাকতে পারে, কিন্তু সেই ব্যক্তির সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক ঘটনা বা স্মৃতিকে মুছে ফেলা আর মতভেদ প্রকাশ করা এক বিষয় নয়। কোনো স্মৃতিচিহ্নে কারও ছবি বা নাম থাকলে সেটি নিয়ে আপত্তি থাকতেই পারে। কিন্তু সেই আপত্তির সমাধান হওয়া...

$post['title']

বর্ষার দুর্যোগ ও জনস্বাস্থ্য: নীরব ঘাতক থেকে বাঁচতে সচেতনতা জরুরি

$post['title']

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুকে বাংলাদেশ কংগ্রেসের শোক

$post['title']

চট্টগ্রাম বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক

$post['title']

মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ ২০২৬ পরিদর্শন

$post['title']

অন্ধত্ব প্রতিরোধে বৈশ্বিক অংশীদারিত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পিটার হল্যান্ডের গুরুত্বপূর্ণ আলোচনা