ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুকে বাংলাদেশ কংগ্রেসের শোক

স্টাফ রিপোর্টার
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

 

 

বাংলাদেশের সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, সাবেক শিক্ষামন্ত্রী, বিশিষ্ট আইনজীবী ও বর্ষীয়ান রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ কংগ্রেস।

 

আজ এক শোকবার্তায় বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন এবং মহাসচিব অ্যাডভোকেট মোঃ ইয়ারুল ইসলাম বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন দেশের গণতান্ত্রিক রাজনীতি, সংসদীয় চর্চা, শিক্ষা ও আইন অঙ্গনের একজন প্রজ্ঞাবান ব্যক্তিত্ব।

 

রাষ্ট্র পরিচালনা, সংসদীয় গণতন্ত্রের বিকাশ এবং শিক্ষা খাতে তাঁর অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি একজন দক্ষ আইনজীবী, অভিজ্ঞ সংসদ সদস্য ও রাষ্ট্রনায়ক হিসেবে দেশের জন্য দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন।

 

নেতৃদ্বয় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহানুভূতি জানান।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত