পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:সূফি দর্শন গবেষণা পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ব্যবস্হাপনায় ১১ দিন ব্যাপী আন্তর্জাতিক গাউসুল আজম দস্তগীর কনফারেন্স আগামীকাল ১৩ সেপ্টেম্বর রবিবার থেকে পটিয়া সাতগাছিয়া দরবার শরীফ বড় মিয়া মঞ্জিল শাহী ময়দানে শুরু হবে।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত থেকে কনফারেন্সের শুভ উদ্বোধন করবেন সাতগাছিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন হযরত শাহছুফি মাওলানা শেখ সৈয়দ আবুল মকছুম ফরমান উল্লাহ সুলতানপুরী (মাঃ)।
সভাপতিত্ব করবেন দরবারের নায়েব সাজ্জাদানশীন মুফতি শেখ সৈয়দ আবুল মুজতবা হুজ্জাতুল মুবাল্লীগ সুলতানপুরী (মাঃ)। প্রতিদিন বাদে মাগরিব থেকে শুরু হওয়া মাহফিলে দেশবরেণ্য ও আন্তর্জাতিক ওলামায়ে কেরামগন তশরিফ আনবেন।
১৩ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর ১১ দিন ব্যাপী অনুষ্ঠিতব্য কনফারেন্স সফল করার জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।