পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:সূফি দর্শন গবেষণা পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ব্যবস্হাপনায় ১১ দিন ব্যাপী আন্তর্জাতিক গাউসুল আজম দস্তগীর কনফারেন্স আগামীকাল ১৩ সেপ্টেম্বর রবিবার থেকে পটিয়া সাতগাছিয়া দরবার শরীফ বড় মিয়া মঞ্জিল শাহী ময়দানে শুরু হবে। প্রধান মেহমান হিসেবে উপস্থিত থেকে কনফারেন্সের শুভ উদ্বোধন করবেন সাতগাছিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন হযরত শাহছুফি মাওলানা শেখ সৈয়দ আবুল মকছুম ফরমান উল্লাহ সুলতানপুরী (মাঃ)। সভাপতিত্ব করবেন দরবারের নায়েব সাজ্জাদানশীন মুফতি শেখ সৈয়দ আবুল মুজতবা হুজ্জাতুল মুবাল্লীগ সুলতানপুরী (মাঃ)। প্রতিদিন বাদে মাগরিব থেকে শুরু হওয়া মাহফিলে দেশবরেণ্য ও আন্তর্জাতিক ওলামায়ে কেরামগন তশরিফ আনবেন। ১৩ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর ১১ দিন ব্যাপী অনুষ্ঠিতব্য কনফারেন্স সফল করার জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।
এ.এস.এম হামিদ হাসান কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি: ভক্তি আর বিশ্বাসের অনন্য এক প্রতীক কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ। এবার দীর্ঘ ৬ মাস পর মসজিদের সিন্দুকগুলো খোলার পর দেখা গেল দানের টাকার এক বিশাল পাহাড়! শনিবার (২৭ জুন) সকাল ৭টায় মসজিদের ১৩টি দান সিন্দুক খোলা হলে একে একে বেরিয়ে আসে রেকর্ড ৪৩ বস্তা টাকা। টাকার পাশাপাশি সিন্দুকে মিলেছে বিপুল পরিমাণ স্বর্ণালংকার এবং বিশ্বের বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রাও। সিন্দুকগুলো খোলার পর মসজিদের মেঝেতে...
ত্যাগ, ধৈর্য ও সত্যের পথে অবিচল থাকার মাস পবিত্র মহরম। এই মাসের তাৎপর্য স্মরণে বিশ্ব আশেকে রাসুল হযরত ওয়ায়েস করনী (রা:আ:) রহমতুল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মহরম উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। প্রতি বছরের ন্যায় এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। মিলাদ ও দোয়া শেষে তবারক বিতরণ করা হয়। ২৫ জুন বৃহস্পতিবার বাদ জোহর চাষাড়াস্থ চান মাড়ি আর্মি মার্কেট সংলগ্ন সকল এন্টারপ্রাইজ এর পরিচালক ও বিশ্ব আশেকে হযরত ওয়ায়েস করণী রহমতুল্লাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চে...
নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি:- নবীগঞ্জ উপজেলা মাধ্যমিক স্তরে মৃত্যুবরণকারী সকল শিক্ষক- কর্মচারীদের স্বরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বাদ আছর হিরা মিয়া গার্লস হাই স্কুলে দীঘলবাক হাই স্কুল ও কলেজের প্রধান শিক্ষক মরহুম সালেহ আহমদ ও ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র ইংরেজি শিক্ষক মরহুম মুহাম্মাদ আলী জিন্নাহ স্বরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত শোক সভায় হিরা মিয়া গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক বাবু প্রদীপ রঞ্জন দাশ এর সভাপতিত্বে ও নাদামপুর হাই স্কুলের সহকারী শিক্ষক...
নিজস্ব প্রতিবেদক: কুমিরমারা ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব ও পাঠাগারের সভাপতি মোঃ আল-আমিন হাওলাদার এবং ১নং কার্য-নির্বাহী সদস্য (সভাপতি পদমর্যাদা) মোঃ আলাউদ্দিন হাওলাদারের পরম শ্রদ্ধেয় পিতা মরহুম মোঃ কাঞ্চন হোসেন হাওলাদারের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১৯ জুন) বাদ এশা কুমিরমারা ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব ও পাঠাগারের উদ্যোগে এই দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। উক্ত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিরমারা ফ্রেন্ডস স্...
পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী:পটিয়ায় সামাজিক সংগঠন মানবতার বন্ধনের উদ্যােগে ১৯ জুন শুক্রবার বিকেলে পটিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডে দক্ষিণ ঘাটা গাউসিয়া তৈয়বিয়া তাহেরিয়া হেফজখানা ও পেয়ার মোহাম্মদ শাহ এতিমখানার শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমধর্মী ফল উৎসব আয়োজন করেছে। মানবতার বন্ধন এতিমখানার শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন মৌসুমি ফল পরিবেশন করা হয়। এ সময় শিক্ষার্থীদের আনন্দ-উচ্ছ্বাসে পুরো অনুষ্ঠানস্থল উৎসবমুখর হয়ে ওঠে। আয়োজকরাজানান, সমাজের সুবিধাবঞ্চিত শি...