ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জে ডিসি রায়হান কবিরের নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে জেলার সকল উপজেলায় একযোগে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

কর্মসূচির শুরুতে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করেন জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। পরে বিভিন্ন স্থানে সচেতনতামূলক র‍্যালি বের করা হয়।

 

র‍্যালি শেষে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় ডেঙ্গুর বিস্তার রোধে এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস এবং নিজ নিজ বাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করা হয়।

 

এদিকে নারায়ণগঞ্জ শহরের চাষাড়া থেকে লিংক রোড পর্যন্ত সড়কটি সম্পূর্ণ পরিচ্ছন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি জনসাধারণের সক্রিয় অংশগ্রহণ ও সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়।

 

কর্মসূচি থেকে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করে ডেঙ্গুর বিস্তার রোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত