নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের সরকারি দপ্তরের কার্যক্রম সম্পর্কে ধারণা দিতে ‘A Day in Office’

স্টাফ রিপোর্টার
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

নারায়ণগঞ্জ প্রতিনিধি: কলেজগামী শিক্ষার্থীদের মধ্যে সরকারি দপ্তরের কার্যক্রম, প্রশাসনিক কাঠামো ও নাগরিকসেবা সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ‘A Day in Office’ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

 

জেলা প্রশাসক, নারায়ণগঞ্জের পরিকল্পনা ও নির্দেশনা অনুযায়ী ইতোমধ্যে সদর ও বন্দর উপজেলায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। পর্যায়ক্রমে জেলার সকল উপজেলায় এ উদ্যোগ বাস্তবায়ন করা হবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

 

‘A Day in Office’ কার্যক্রমের আওতায় শিক্ষার্থীরা সরকারি অফিসের দৈনন্দিন কার্যক্রম, দাপ্তরিক শৃঙ্খলা, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া, বিভিন্ন সরকারি সেবা প্রদানের পদ্ধতি এবং জনগণের সঙ্গে সরকারি কর্মকর্তাদের পারস্পরিক যোগাযোগ সম্পর্কে সরাসরি জানার ও শেখার সুযোগ পাচ্ছে।

 

এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের শুধু সরকারি প্রশাসন সম্পর্কে তাত্ত্বিক ধারণাই নয়, বরং বাস্তব কর্মপরিবেশ সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি হচ্ছে। ফলে ভবিষ্যতে সরকারি প্রতিষ্ঠান ও নাগরিকসেবার বিষয়ে তাদের মধ্যে ইতিবাচক ধারণা ও সচেতনতা আরও বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

জেলা প্রশাসনের এ উদ্যোগ তরুণ প্রজন্মকে ভবিষ্যৎ নাগরিক ও দায়িত্বশীল নেতৃত্ব হিসেবে গড়ে তোলার পাশাপাশি সরকারি প্রতিষ্ঠান ও নাগরিকদের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্পৃক্ততা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

সংশ্লিষ্টরা মনে করছেন, ‘A Day in Office’ কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দেশ, প্রশাসন ও জনসেবার প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং দায়িত্বশীল নাগরিকত্বের চেতনা আরও সুদৃঢ় হবে।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত