মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে ডিসি রায়হান কবিরের সভাপতিত্বে মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

নারায়ণগঞ্জ প্রতিনিধি: মাদ্রাসা শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসাকে জেলার অন্যতম মডেল শিক্ষা প্রতিষ্ঠানে উন্নীত করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (৫ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট আবুল কালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মোঃ মামুন মাহমুদ।

 

এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলীনূর খান, মাদ্রাসা ব্যবস্থাপনা পরিষদের সদস্যবৃন্দ, শিক্ষকবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

 

সভায় মাদ্রাসার শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার পরিবেশ উন্নতকরণ, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় করা হয়।

 

একই সঙ্গে নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসাকে একটি আদর্শ ও মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ এবং সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত