রূপগঞ্জে ১৮৪ বোতল ESKUFসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে ১৮৪ বোতল ESKUFসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।

 

শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে রূপগঞ্জ থানাধীন তারাবো পৌরসভার বরাবো এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ.এইচ.এম. সালাউদ্দিনের তত্ত্বাবধানে এএসআই (নিঃ) হাফিজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস আভিযানিক দল অভিযান চালায়।

 

অভিযানে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার প্রাকপুর গ্রামের মৃত কুতব উদ্দিনের ছেলে এবং বর্তমানে রূপগঞ্জের তারাবো পৌরসভার বরাবো এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাসকারী বিল্লাল হোসেন (৫৫) এবং চাঁদপুর জেলার মতলব থানার কলাকান্দা গ্রামের তাজুল ইসলামের ছেলে, বর্তমানে একই এলাকার ভাড়াটিয়া রাসেল (৩৫)-কে গ্রেফতার করা হয়।

 

এ সময় তাদের কাছ থেকে ১৮৪ বোতল ESKUF উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

 

মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে রূপগঞ্জ থানা পুলিশের পাশাপাশি নারায়ণগঞ্জ জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত