নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. ওয়ালি উল্লাহ ও এসআই (নিঃ) মো. শামীম রেজার নেতৃত্বে একটি আভিযানিক দল ২২ জুন ২০২৬ তারিখে সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি দক্ষিণপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা সরকারবিরোধী কর্মকাণ্ড, নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে একত্রিত হয়ে মিছিল ও স্লোগানের প্রস্তুতি নিচ্ছিল বলে পুলিশ দাবি করেছে। এ সময় ঘটনাস্থল থেকে সোনারগাঁও উপজেলার ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সক্রিয় সদস্য মো. নাজিম উদ্দিন উজ্জ্বল (৩৯)-কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাজিম উদ্দিন উজ্জ্বলের বাড়ি মৌলভীবাজার জেলার জুড়ী থানার নয়াগ্রাম মাস্টারবাড়ি এলাকায়। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের কাঁচপুর সেনপাড়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিসহ এজাহারভুক্ত ৪২ জন এবং অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়। পুলিশের তথ্যমতে, গ্রেফতারকৃত নাজিম উদ্দিন উজ্জ্বলের বিরুদ্ধে পূর্বেও ঢাকার মতিঝিল থানায় সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় দায়েরকৃত দুটি মামলা তদন্তাধীন রয়েছে।
নিজস্ব প্রতিবেদক: সম্ভাব্য নাশকতা প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত বিশেষ অভিযানে ফতুল্লা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা ও আইসিটি শাখার সি এ হাবিব মল্লিকের শ্বশুর সানাউল্লাহকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। সোমবার রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার দাপা ইদ্রাকপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশের দাবি, সাম্প্রতিক পরিস্থিতিতে এলাকায় অস্থিতিশীলতা ও নাশকতাম...
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের সক্রিয় সদস্য নাজমুল খান শান্তকে (৩১) গ্রেফতার করেছে। সোমবার (২২ জুন) ভোর সাড়ে ৫টার দিকে মুগড়াপাড়া পাওয়ার হাউজের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর দিকনির্দেশনায় এবং নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখার সোনারগাঁও-বন্দর জোনের ইনচার্জ সাজ্জাদ করিম খান-এর প্রত্যক্ষ নেতৃত্বে বিশেষ এ অভিযান পরিচালিত হয়। ডি...
বিশেষ প্রতিনিধি: কামরুল ইসলাম টেকনাফ, কক্সবাজার কক্সবাজারের উখিয়া উপজেলায় যৌথবাহিনীর একটি চেকপোস্টে অভিযান চালিয়ে ৫৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ একই পরিবারের চার সহোদর ভাই-বোনকে গ্রেফতার করা হয়েছে। রোববার (২২ জুন) বিকেলে উপজেলার একটি যৌথবাহিনীর চেকপোস্টে নিয়মিত তল্লাশি কার্যক্রম পরিচালনার সময় তাদের আটক করা হয়। যৌথবাহিনী সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত চার ভাই-বোন একটি সিএনজি অটোরিকশাযোগে একসঙ্গে যাতায়াত করছিলেন। চেকপোস্টে দায়িত্বপ্রাপ্ত সদস্যদ...
পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক সফল অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মোঃ তাইফুল ইসলাম হাওলাদার (৪১) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। গতকাল ১৭ জুন ২০২৬ খ্রিঃ তারিখ রাত ৮:৫০ মিনিটে পিরোজপুর পৌরসভার পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, পিরোজপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী এর দিক-নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্)মো: জিয়াউর রহমান এর তদারকিতে এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার...
জাহাঙ্গীর আলম জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা-এ বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার পৃথক দুটি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার ৯নং ইসলামপুর ইউনিয়নের ১নং সাতবর্গ ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা এবং চর ইসলামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. মনির হোসেন (৩০)। মোহাম্মদ আলী মোল্লা একই এলাকার কদর আলীর ছ...