এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, মাদক-সন্ত্রাস-ছিনতাই প্রতিরোধ এবং সড়ক দুর্ঘটনা কমাতে সমন্বিত উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। রবিবার (১৪ জুন, ২০২৬) ফতুল্লার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটি ও বিভিন্ন কমিটির সভা অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে তিনি আইন-শৃঙ্খলা রক্ষায় সব সংস্থাকে আরও সক্রিয় ও সমন্বিতভাবে সর্বোচ্চ দায়িত্ববোধ দিয়ে কাজ করার আহ্বান জানান। সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাফি বিন কবির, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, র্যাব-১ এর কোম্পানি কমান্ডার আব্দুর রশিদ, পাবলিক প্রসিকিউটর আবুল কালাম আজাদ জাকির, মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মাওলানা মইনউদ্দিন আহমেদ, চেম্বার অব কমার্সের সহ-সভাপতি সরোয়ার মোর্শেদ সোহেল, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরে আলম, উপজেলা নির্বাহী অফিসার, বিজিবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড, নৌ পুলিশ, হাইওয়ে পুলিশ, বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও পরিবহন মালিক সমিতির প্রতিনিধি। সভায় চাঞ্চল্যকর ও লোমহর্ষক মামলা চিহ্নিত করে দ্রুত নিষ্পত্তি, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে করণীয়, জেলায় সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, মাদকদ্রব্য পাচার সংক্রান্ত বিষয়, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ প্রতিরোধ, নৌপথ ও যানজট নিরসন এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক, ছিনতাই, যানজট, অবৈধ গ্যাস সংযোগ, হকার উচ্ছেদ এবং ফ্যাসিস্টদের দোসরদের গ্রেফতারসহ বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন। বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারের অগ্রগতি নিয়েও আলোচনা হয়। সভায় সিদ্ধান্ত হয়, গার্মেন্টস সেক্টরে অরাজকতা সৃষ্টি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। নগরী ও শিল্পাঞ্চল এলাকায় ছিনতাই এবং কিশোর গ্যাংয়ের অরাজকতা বৃদ্ধি পাওয়ায় চিহ্নিত স্পটগুলোতে নিয়মিত টহল, গোপন নজরদারি জোরদার এবং জড়িতদের দ্রুত গ্রেফতারপূর্বক আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, জননিরাপত্তা নিশ্চিতে প্রশাসন, পুলিশ, র্যাবসহ সব আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং নির্মূলে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। সভায় বক্তারা নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি সংশ্লিষ্টদের কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দেন।
সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসনের উদ্যোগ বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে এবং সরকারের ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ১০ হাজার বৃক্ষের চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) দুপুর ১২টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসক মো. রায়হান কবিরের নেতৃত্বে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী সংগঠন এবং এনজিও প্রতিনিধ...
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এবং সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ১০ হাজার বৃক্ষের চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) দুপুর ১২টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসক মো. রায়হান কবিরের নেতৃত্বে এ কর্মসূচির আয়োজন করা হয়। জেলার বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ও এনজিওর প্রতিনিধিদের মধ্যে এসব চারা বিনামূল্যে বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহম...
মোঃ রায়হান আহাম্মেদ ভূইয়া: নারায়ণগঞ্জের ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডে নির্মিত ৭০ টন ধারণক্ষমতাসম্পন্ন একটি ফ্লোটিং ক্রেন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড, নারায়ণগঞ্জ প্রাঙ্গণে আয়োজিত হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেল...
প্রচণ্ড রোদ ও তীব্র তাপদাহে জনজীবন যখন অতিষ্ঠ, ঠিক তখনই নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির ও নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সীর মানবিক উদ্যোগে পথচারী, অটোরিকশাচালক, দিনমজুর ও দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে ঠান্ডা পানীয়, ওরস্যালাইন ও খাবার বিতরণ করে কিছুটা হলেও স্বস্তি দেওয়া হয়েছে। বুধবার ৩ জুন দুপুরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ মানবিক কার্যক্রম পরিচালিত হয়। তীব্র গরমে স্বস্তি পেয়ে সাধারণ মানুষ জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের প্র...
এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ নারায়ণগঞ্জে জেলা প্রশাসন ও জেলা পুলিশের কঠোর তদারকি, সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা এবং সার্বক্ষণিক নজরদারির কারণে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই নারায়ণগঞ্জে পবিত্র ঈদুল আজহা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। একই সঙ্গে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে সরকারের ঘোষিত জিরো টলারেন্স নীতির আলোকে বিশেষ অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে জেলা প্রশাসন। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের নেতৃত্বে পরিচালিত এ কার্যক্রমে জেল...