নারায়ণগঞ্জে প্রতিমা বিসর্জন ঘিরে ৫ নম্বর ঘাট পরিদর্শনে জেলা প্রশাসক

নারায়ণগঞ্জ প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন কার্যক্রম সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদভাবে সম্পন্ন করার লক্ষ্যে নারায়ণগঞ্জের ৫ নম্বর ঘাট পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।

সোমবার (১৯ অক্টোবর) প্রতিমা বিসর্জন উপলক্ষে ঘাটের সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন তিনি। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাফী বিন কবির।

পরিদর্শনকালে তাঁরা প্রতিমা বিসর্জন নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে বিসর্জন কার্যক্রম সম্পন্ন করা যায়।

এ সময় ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও সকলের সহযোগিতার মাধ্যমে নিরাপদ পরিবেশে প্রতিমা বিসর্জন সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বিস্তারিত দেখুন দৈনিক বাংলাদেশ দিগন্ত প্রতিবেদনে।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত