তীব্র গরমে মানবিক ডিসি রায়হান কবির, জনসাধারণের মাঝে পানি-স্যালাইন ও বিস্কুট বিতরণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

তীব্র গরমে জনসাধারণের দুর্ভোগ লাঘবে মানবিক উদ্যোগ নিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। অতিরিক্ত তাপমাত্রায় সাধারণ মানুষের তাৎক্ষণিক স্বস্তি প্রদান ও পানিশূন্যতা প্রতিরোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণের মাঝে বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন ও বিস্কুট বিতরণ করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) জেলা প্রশাসন, নারায়ণগঞ্জের উদ্যোগে এ মানবিক কার্যক্রম পরিচালিত হয়।

তীব্র গরমে জনস্বাস্থ্য সুরক্ষা এবং প্রতিকূল আবহাওয়ায় সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়। বিশেষ করে গরমের কারণে সৃষ্ট পানিশূন্যতা ও শারীরিক অসুস্থতার ঝুঁকি কমাতে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

জনসাধারণের কল্যাণ ও জনসেবা নিশ্চিত করতে জেলা প্রশাসনের এ উদ্যোগকে মানবিক দায়িত্ববোধের একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন সচেতন মহল।

জেলা প্রশাসন, নারায়ণগঞ্জের পক্ষ থেকে জানানো হয়, জনসাধারণের কল্যাণে এবং যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়াতে জেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত