শারদীয় দুর্গাপূজায় নারায়ণগঞ্জবাসীকে জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের শুভেচ্ছা

মোঃ রায়হান আহাম্মেদ ভূইয়া
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জবাসীসহ সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান কবির।

শুভেচ্ছাবার্তায় তিনি বলেন, শিউলির সুবাসে, শারদীয় স্নিগ্ধতায় আর সম্প্রীতির সুরে মুখরিত হোক নারায়ণগঞ্জ। শুভ শক্তির অনুপ্রেরণা ও মানবতার মহিমায় প্রতিটি হৃদয় ভরে উঠুক আনন্দ, শান্তি ও সৌহার্দ্যে।

তিনি আরও বলেন, শারদীয় দুর্গোৎসব সবার জীবনে বয়ে আনুক আনন্দ, সম্প্রীতি ও কল্যাণের বার্তা। পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হোক—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

শুভেচ্ছাবার্তার শেষে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির সবাইকে শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত