জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্যসচেতনতা ও স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ

মোঃ রায়হান আহাম্মেদ ভূইয়া
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

 

নারায়ণগঞ্জ সদর প্রতিনিধি:
কিশোরীদের স্বাস্থ্য, পরিচ্ছন্নতা, পুষ্টি ও শিক্ষাবিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জে “আজকের যত্ন, আগামীর সুস্থতা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। Climate Resilient Campus Initiative-এর আওতায় জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির। সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব এস এম ফয়েজ উদ্দিন।

সেমিনারে কিশোরীদের স্বাস্থ্যসচেতনতা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, পুষ্টি, স্বাস্থ্যবিধি এবং শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানে কিশোরীদের জন্য স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধা নিশ্চিত করতে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ করা হয়।

বক্তারা বলেন, কিশোরীদের সুস্বাস্থ্য ও মর্যাদা নিশ্চিত করতে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ কিশোরীদের স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে তাদের জন্য আরও সহায়ক ও স্বাস্থ্যসম্মত পরিবেশ তৈরিতে ভূমিকা রাখবে।

নারায়ণগঞ্জ সদর | ৮ অক্টোবর ২০২৬ খ্রি.

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত