নারায়ণগঞ্জ প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজার শেষ মুহূর্তে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ মনিরুজ্জামান মিঞা। এ সময় তিনি পূজামণ্ডপে উপস্থিত সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং প্রতিমা বিসর্জনের সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।
এ সময় পূজামণ্ডপগুলোর সার্বিক পরিবেশ, প্রতিমা বিসর্জন কার্যক্রমের প্রস্তুতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেওয়া হয়। প্রতিমা বিসর্জন নির্বিঘ্নে, শান্তিপূর্ণ ও নিরাপদভাবে সম্পন্ন করতে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন বিভাগীয় কমিশনার।
শারদীয় দুর্গাপূজার সমাপনী ও প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে সংশ্লিষ্টদের তৎপরতা এবং নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণের মধ্য দিয়ে পরিদর্শন কার্যক্রম সম্পন্ন হয়।
বিস্তারিত দেখুন দৈনিক বাংলাদেশ দিগন্ত প্রতিবেদনে।