নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত, পুরস্কৃত একাধিক পুলিশ সদস্য

নারায়ণগঞ্জ প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সকাল ১০টায় জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএমের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলার বিভিন্ন ইউনিটের ইনচার্জ ও পুলিশ সদস্যরা তাঁদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এ সময় পুলিশ সুপার সংশ্লিষ্ট কর্মকর্তাদের এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় নির্দেশনা দেন। পাশাপাশি পেশাগত দক্ষতা, অপরাধ দমন, ক্লু-লেস মামলার রহস্য উদ্ঘাটন, অস্ত্র উদ্ধার ও ডাকাত গ্রেপ্তারে বিশেষ অবদান রাখায় একাধিক পুলিশ কর্মকর্তা ও সদস্যকে পুরস্কৃত করা হয়।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ফতুল্লা থানার এএসআই আব্দুল হামিদ খান, রূপগঞ্জ থানার এসআই রৌশন আলী, ট্রাফিক শাখার সার্জেন্ট শফিউল আজম শোভন এবং জেলা গোয়েন্দা শাখার এসআই মফিজুল ইসলাম।

এ ছাড়া ক্লু-লেস মামলা শনাক্তকরণে অবদানের জন্য বন্দর থানার এসআই মিকাইল হোসেন, ফতুল্লা মডেল থানার এসআই পলাশ বাইন এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিককে পুরস্কৃত করা হয়।

বিশেষ পুরস্কার পেয়েছেন বন্দর থানার ওসি মোঃ জামাল উদ্দিন। অস্ত্র উদ্ধার ও ডাকাত গ্রেপ্তারে অবদানের জন্য রূপগঞ্জ থানার ওসি এ. এইচ. এম. সালাউদ্দিনকেও পুরস্কৃত করা হয়। এ ছাড়া জেলা বিশেষ শাখার (ডিএসবি) এসআই মোহাম্মদ শরীফ হোসেন, এসআই মোঃ জামাল উদ্দিন এবং ওয়াচার কনস্টেবল মাহবুব আফ্রাদ, হুমায়ুন কবির ও মোঃ ইসমাইল খানকে পুরস্কৃত করা হয়।

পরে দুপুর ১২টায় সেপ্টেম্বর ২০২৬ মাসের বিভিন্ন মামলার অগ্রগতি নিয়ে অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে বিভিন্ন মামলার অগ্রগতি ও তদন্তের প্রতিবেদন তুলে ধরেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএম। এ সময় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪, সিআইডি, নৌ-পুলিশ ও হাইওয়ে পুলিশের পুলিশ পরিদর্শকসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি অপরাধ দমন, মামলার তদন্তের অগ্রগতি এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির বিভিন্ন বিষয় গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হয়।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত