নারায়ণগঞ্জে টিআই আব্দুল করিমের বদলিজনিত বিদায়, নতুন দায়িত্বে জিয়াউদ্দীন খান

স্টাফ রিপোর্টার
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলা পুলিশের ট্রাফিক বিভাগের টিআই (প্রশাসন) মুহাম্মদ আব্দুল করিমের বদলিজনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১টায় নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।

 

দীর্ঘদিন নারায়ণগঞ্জ জেলায় দায়িত্ব পালনকালে টিআই আব্দুল করিম দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে ট্রাফিক নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করেন। বদলি হয়ে তিনি গাজীপুর জেলা পুলিশে যোগদান করবেন। অনুষ্ঠানে তাঁর নতুন কর্মস্থলে উত্তরোত্তর সাফল্য ও সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করা হয়।

 

এদিকে নারায়ণগঞ্জ জেলা পুলিশের নতুন টিআই (প্রশাসন) হিসেবে দায়িত্ব নিয়েছেন মো. জিয়াউদ্দীন খান। তিনি এর আগে সুনামগঞ্জ জেলা পুলিশে কর্মরত ছিলেন। তাঁর নিজ জেলা কিশোরগঞ্জ।

 

বিদায় অনুষ্ঠানে জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত