বদলিজনিত বিদায়ে নারায়ণগঞ্জের এসপি মিজানুর রহমান মুন্সীকে ঢাকা রেঞ্জ ডিআইজির সম্মাননা

স্টাফ রিপোর্টার
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

বদলিজনিত বিদায় উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

 

বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) ঢাকা রেঞ্জের ডিআইজি জনাব মোঃ ইকবাল হোসেনের পক্ষ থেকে তাঁর হাতে এ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

 

এ সময় ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) জনাব এম এ জলিল, অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস অ্যান্ড ইন্টেলিজেন্স) জনাব মোঃ সিদ্দিকুর রহমান, পুলিশ সুপার (ট্রাফিক) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত জনাব মোহাম্মদ সুলাইমানসহ ঢাকা রেঞ্জের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে নারায়ণগঞ্জের পুলিশ সুপার হিসেবে নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে ধন্যবাদ জানানো হয়। একই সঙ্গে তাঁর নতুন কর্মস্থলে উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন কর্মকর্তারা।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত