দায়িত্ব গ্রহণের পর মাঠপর্যায়ে কঠোর তদারকি ও তাৎক্ষণিক নির্দেশনার ফলে নারায়ণগঞ্জ শহরের দীর্ঘদিনের যানজট অনেকাংশে নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে। জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান এর সমন্বিত উদ্যোগে ট্রাফিক ব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন দেখছেন নগরবাসী। সম্প্রতি পুলিশ সুপার মো. হাবিবুর রহমান শহরের যানজটপ্রবণ এলাকা চাষাড়া, লিংক রোড, কলেজ রোড, বঙ্গবন্ধু সড়ক ও টার্মিনাল এলাকা সরাসরি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে ট্রাফিক বিভাগকে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন এবং যানজট নিরসনে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের নির্দেশ দেন। পুলিশ সুপার বলেন, আমি যোগদানের পর থেকেই শুনেছি নারায়ণগঞ্জের অন্যতম বড় সমস্যা যানজট। তাই এটিকে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ নিয়েছি। তিনি আরও বলেন,জেলা ট্রাফিক বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে—শহরের গাড়িগুলোকে সুশৃঙ্খলভাবে চলাচল নিশ্চিত করতে হবে। ফুটপাত দখল, অবৈধ পার্কিং ও ট্রাফিক আইন অমান্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। ট্রাফিক পুলিশকে হতে হবে জনবান্ধব ও সেবামুখী। পুলিশের কঠোর মনিটরিংয়ের ফলে অফিস সময়েও চাষাড়া থেকে সাইনবোর্ড, চাষাড়া থেকে ২ নং রেলগেট এবং জিমখানা থেকে টানবাজার পর্যন্ত যান চলাচলে আগের তুলনায় গতি ফিরেছে। শহরবাসী এখন তুলনামূলক কম ভোগান্তিতে নির্বিঘ্নে চলাচল করতে পারছেন। একজন ব্যবসায়ী বলেন, আগে চাষাড়া পার হতে ৪০ মিনিট লাগত। এখন ১৫ মিনিটেই যাওয়া যায়। ট্রাফিক পুলিশকে রাস্তায় দাঁড়িয়ে সক্রিয়ভাবে কাজ করতে দেখা যাচ্ছে—এটা বড় পরিবর্তন। যানজট নিয়ন্ত্রণের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে পুলিশ সুপার বলেন, শুধু পুলিশের একার পক্ষে যানজট পুরোপুরি নিয়ন্ত্রণ সম্ভব নয়। সিটি করপোরেশন, সড়ক বিভাগ, ব্যবসায়ী, চালক ও জনগণ—সবাইকে একত্রে কাজ করতে হবে। সবার সহযোগিতায় নারায়ণগঞ্জকে যানজটমুক্ত করা সম্ভব বলে আমি বিশ্বাস করি। নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের এক নেতা বলেন, যানজট শুধু ভোগান্তি নয়, এটি অর্থনীতির জন্যও ক্ষতিকর। নতুন এসপি মাঠে নেমে যে গতিশীলতা এনেছেন, তা ধরে রাখতে হবে। পাশাপাশি অবৈধ অটোরিকশা ও ফুটপাত দখলমুক্ত করতে সমন্বিত অভিযান দরকার। একজন শিক্ষক বলেন, শৃঙ্খলা ফেরানোর জন্য আইনের প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা জরুরি। চালক ও পথচারী উভয়কেই ট্রাফিক আইন মানতে হবে। নারায়ণগঞ্জের সচেতন মহল বলছেন, চাষাড়া মোড় শহরের হৃদস্পন্দন ও প্রাণকেন্দ্র। এটি শুধু একটি মোড় নয়, এটি যোগাযোগের অন্যতম প্রধান প্রবেশদ্বার। প্রতিদিন লাখ লাখ মানুষের চলাচল এই সড়ক দিয়ে। তাই চাষাড়া মোড়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সবসময় যানজটমুক্ত রাখার জন্য তারা পুলিশ সুপারের কাছে বিশেষ অনুরোধ জানিয়েছেন। পুলিশ প্রশাসন জানিয়েছে, যানজট নিরসনে পর্যায়ক্রমে ফুটওভার ব্রিজ ব্যবহারে বাধ্যতা, নির্দিষ্ট সময়ে পণ্যবাহী গাড়ি চলাচল নিয়ন্ত্রণ এবং অবৈধ পার্কিং উচ্ছেদ অভিযান...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: বদলিজনিত বিদায় উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) ঢাকা রেঞ্জের ডিআইজি জনাব মোঃ ইকবাল হোসেনের পক্ষ থেকে তাঁর হাতে এ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) জনাব এম এ জলিল, অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস অ্যান্ড ইন্টেলিজেন্স) জনাব মোঃ সিদ্দিকুর রহমান, পুলিশ সুপার (ট্রাফিক) ও অতিরিক্ত ডিআইজি...
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়ক নারায়ণগঞ্জ লিংক রোডের নিরাপত্তা জোরদার এবং অপরাধ নিয়ন্ত্রণে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (BKMEA) ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (NCCI)-এর পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা পুলিশকে মোট ৭ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। রোববার (৩০ আগস্ট ২০২৬) নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সম...
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মাদারীপুরের বর্তমান পুলিশ সুপার মো. হাবিবুর রহমান। তিনি ২৪তম বিসিএসের কর্মকর্তা। রোববার (৩০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব তৌছিফ আহমেদ। মো. হাবিবুর রহমান এর আগে মাগুরা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বগুড়া রিজিয়নের হাইওয়ে পুলিশ সুপা...
নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ | ১৪ জুলাই ২০২৬ নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো. রায়হান কবির ফতুল্লা মডেল থানা পরিদর্শন করেছেন। মঙ্গলবার (১৪ জুলাই) ফতুল্লা মডেল থানায় অনুষ্ঠিত এ পরিদর্শনে তিনি থানার সার্বিক কার্যক্রম, জনসেবার মান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং প্রশাসনিক কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তিনি জনগণকে আরও কার্যকর, দ্রুত ও মানসম্মত পুলিশি সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক থানার বিভিন...
নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া জাপানপ্রবাসী পরিবারের গাড়ি থামিয়ে স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত চার ডাকাতকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিপুল পরিমাণ স্বর্ণালংকারসহ ছিনতাই হওয়া বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, অবসরপ্রাপ্ত সুবেদার মো. নুরুল হক (৭৯) এ ঘটনায় সোনারগাঁও থানায় মামলা দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, গত ৮ জুলাই তিনি, তার জাপানপ্রবাসী ছেলে ও ছেলের পর...