ফতুল্লায় ১৫৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ১৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ইস্রাফিল (৫৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

 

শনিবার (১২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টা ৫ মিনিটে ফতুল্লা মডেল থানাধীন পূর্ব দেলপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পূর্ব দেলপাড়ায় জনৈক মিজানের বাড়ির মূল ফটকের সামনে সড়ক থেকে ইস্রাফিলকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। হাজীগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই (নিঃ) হাসান মাতব্বরের নেতৃত্বে পুলিশের একটি চৌকস আভিযানিক দল এ অভিযান চালায়।

 

গ্রেপ্তার ইস্রাফিল ফতুল্লার পূর্ব দেলপাড়া এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

পরে গ্রেপ্তারকৃত আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত