শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ

স্টাফ রিপোর্টার
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:


এজেএম আহছানুজ্জামান ফিরোজ , শেরপুর প্রতিনিধি 

শেরপুরের শ্রীবরদী সীমান্তে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) একটি টহল দল অভিযান চালিয়ে ৪ লাখ ৫৯ হাজার ২৫০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ করেছে।

বুধবার (২ সেপ্টেম্বর) উপজেলার রাবার বাগান এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব কসমেটিকস জব্দ করা হয়।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোঃ নুরুল আজিম বায়েজীদ  বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, রাবারবাগান এলাকায় চোরাকারবারিরা অভিনব কৌশলে ভারতীয় কসমেটিকস পাচারের চেষ্টা করছিল। গোপন তর্থ্যের ভিত্তিতে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের ভারতীয় কসমেটিকস আটক করে। জব্দ করা পর্ণ্যের সিজার মূল ৪ লাখ ৫৯ হাজার ২৫০ টাকা।

ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোঃ নুরুল আজিম বায়েজীদ আরও জানান , ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে মাদক, চোরাচালানি মালামাল ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে দিনরাত ২৪ ঘন্টা  নজরদারি ও টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সীমান্তে যেকোনো  ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত