মোহাম্মদ হোসাইন: ৩১ ভাদ্র ১৪৩৩ (১৫ সেপ্টেম্বর ২০২৬), কক্সবাজার কক্সবাজারের উখিয়ায় ইয়াবা পাচারের সময় দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন—কক্সবাজার জেলার উখিয়া থানাধীন আনজুমানপাড়া গ্রামের মৃত বশির আহমেদের ছেলে মো. নুর ইসলাম (২৫) এবং এফডিএমএন ক্যাম্প-১৫-এর বাসিন্দা মৃত হাচানের ছেলে মো. হারেস (২০)। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম। বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর আনুমানিক ৫টা ১০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধীনস্থ পালংখালী বিওপির বিশেষ টহল দল সীমান্তবর্তী আনজুমানপাড়া পানির পয়েন্টের উত্তর পাশে বাবুলের ঘেরের দক্ষিণ পাশের বেড়ির ওপর দিয়ে মিয়ানমার থেকে দুই ব্যক্তিকে ব্যাগ হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে সন্দেহ করে। এ সময় বিজিবির টহল দল তাদের চ্যালেঞ্জ করলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে বিজিবি সদস্যরা তাদের আটক করতে সক্ষম হন। আটক ব্যক্তিরা হলেন—মো. নুর ইসলাম (২৫), পিতা—মৃত বশির আহমেদ, মাতা—মৃত লালমতি, গ্রাম—আনজুমানপাড়া এবং মো. হারেস (২০), পিতা—মৃত হাচান, মাতা—হামিদা বেগম, এফডিএমএন ক্যাম্প-১৫, ব্লক-এ/৭। তাদের উভয়ের ডাকঘর বালুখালী, থানা উখিয়া ও জেলা কক্সবাজার। পরবর্তীতে আটক ব্যক্তিদের তল্লাশি করে তাদের হাতে থাকা পলিব্যাগের ভেতরে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের ১৪ কার্টন, মোট ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা বিজিবিকে জানায়, তারা মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিল। উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। তিনি বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি মাদকসহ বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম দমনে অভিযান পরিচালনা করে আসছে।
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে মাদক সেবনের অপরাধে আরও পাঁচজনকে সামারি ট্রায়ালের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে। এ ঘটনায় মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৩টা ৫ মিনিটে উপজেলার নাইঘর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে ব্রাহ্মণপাড়া-হরিমঙ্গল সড়কে অভিযান চালিয়ে ইয়াবাসহ মো. মেহেরাজ হোসেন সিয়াম (১৯) ও মো. সাকিব (২৩)কে গ্রেপ্তার করে পুলিশ। ব্রাহ্মণপাড়া থানার উপ-পরিদ...
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের গাউছিয়া পাওয়ার হাউসের সামনে ১০ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এনামুল হক প্রকাশ শানু নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের গাউছিয়া পাওয়ার হাউসের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি মো: শানু মিয়া (৪২) উপজেলার শশীদল ইউনিয়নের উত্তরপাড়া...
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে একটি পিকআপে তল্লাশি চালিয়ে ১৩ হাজার ৬৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. সুমন মিয়া (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ইয়াবা বহনে ব্যবহৃত একটি পুরোনো হলুদ রঙের পিকআপ জব্দ করা হয়। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে দাউদকান্দি পৌরসভার দক্ষিণ সতানন্দি এলাকায় মেঘনা-গোমতী টোল প্লাজার প্রায় ১০০ গজ পশ্চিমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে চেকপোস্ট বসিয়ে তল্লাশিকালে এসব ইয়াবা উদ্ধার করা...
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ ফাহিমা খানম (২০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৫ মিনিটের দিকে উপজেলার আষাঢ়িয়ারচর এলাকার মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়।...
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি। কুমিল্লায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ হাজার ৪৫৭ পিস ইয়াবা ও ২৫ কেজি গাঁজা উদ্ধার করেছে জেলা পুলিশ। এ সময় মাদক সংশ্লিষ্টতার অভিযোগে ৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির দিকনির্দেশনায় এবং কুমিল্লার পুলিশ সুপারের তত্ত্বাবধানে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জেলার বিভিন্ন এলাকায় একযোগে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশের সব থানার উদ্যোগে মোট ৪৩টি অভিযান চালানো হয়। অভিযানে ১০ হাজার ৪৫৭ পিস ইয়াবা ও ২৫...