দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তার আশ্বাস -এসপি হাবিবুর রহমানের

স্টাফ রিপোর্টার
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান।

 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, এবার নারায়ণগঞ্জ জেলার ২৩৯টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

 

সভায় পুলিশ সুপার বলেন, পূজামণ্ডপগুলোতে জেনারেটর, সিসিটিভি ও পর্যাপ্ত স্বেচ্ছাসেবক রাখার পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। গত বছর ৭০০ পুলিশ সদস্য দায়িত্ব পালন করলেও এবার প্রায় ৭৫০ জন পুলিশ সদস্য সাদা পোশাক ও ইউনিফর্মে দায়িত্ব পালন করবেন।

 

দুর্গাপূজার সময় চুরি, ছিনতাই, নারী ও শিশু নির্যাতনসহ যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে পুলিশের বিশেষ টহল টিম কাজ করবে। প্রতিমা তৈরির সময় এবং প্রতিমা স্থানান্তরের সময়ও মোবাইল টিমের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হবে।

 

সভায় জানানো হয়, শারদীয় দুর্গাপূজা ঘিরে এখন পর্যন্ত কোনো শঙ্কা নেই। পূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুন্দরভাবে সম্পন্ন করতে জেলা পুলিশের পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত