প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও পরিচিতি কার্যক্রম শুরু

স্টাফ রিপোর্টার
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

 

রিমন হোসেন, সৌদি আরব : দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে নিবন্ধিত হয়েছে ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ’। সংগঠনটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক এবং স্বেচ্ছাসেবী সামাজিক প্রতিষ্ঠান হিসেবে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত হয়েছে। দেশ ও প্রবাসে একযোগে মানবতার কল্যাণে কাজ করার প্রত্যয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

​সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, প্রবাসী ও দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং একটি অপরাধমুক্ত সমাজ গঠনে সুনির্দিষ্ট কিছু লক্ষ্য নিয়ে কাজ করবে এই পরিষদ।

​সংগঠনের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ:

​প্রবাসীদের সুরক্ষা ও আইনি সহায়তা: প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যদের সামাজিক কল্যাণ, আইনি সহায়তা এবং সার্বিক সুরক্ষা নিশ্চিত করা।

​পুনর্বাসন ও কর্মসংস্থান: বিদেশগামী এবং প্রবাসফেরত কর্মীদের সঠিক পুনর্বাসন ও কর্মসংমুখী পরামর্শ প্রদান।

​শিক্ষা ও চিকিৎসা সহায়তা: দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান এবং অসুস্থ, দুর্ঘটনাগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো।

​জরুরি ও মানবিক সেবা: নিয়মিত রক্তদান কর্মসূচি পরিচালনা, স্বেচ্ছায় রক্তদাতা তৈরি এবং প্রাকৃতিক দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে দ্রুত ত্রাণ ও মানবিক সহায়তা পৌঁছে দেওয়া।

​পরিবেশ ও সমাজ সংস্কার: বৃক্ষরোপণ, স্যানিটেশন, ধর্মীয় উপাসনালয় তৈরি ও পরিবেশ সংরক্ষণের মাধ্যমে পরিচ্ছন্ন সমাজ গঠনে ভূমিকা রাখা। নারী, শিশু, বয়স্ক ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণ নিশ্চিত করা।

​অপরাধ প্রতিরোধ: সমাজ থেকে মাদক, জুয়া, যৌতুক ও অন্যান্য সামাজিক অপরাধ দূরীকরণে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা এবং সমাজে মানবতা, ন্যায়বিচার ও সততার চর্চা বৃদ্ধি করা।

​নেতৃত্ব ও উদ্যোক্তাগণ:

​সংগঠনটিকে একটি গতিশীল ও কার্যকর প্ল্যাটফর্মে রূপান্তর করতে দেশ ও প্রবাসের বিশিষ্ট ব্যক্তিবর্গ নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। এই মহতী উদ্যোগে সৌদি আরব থেকে অগ্রণী ভূমিকা পালন করছেন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সেলিম রানা ও রিমন হোসেন। ইউকে থেকে যুক্ত হয়েছেন প্রবাসী আওয়ার হোসাইন (আনোয়ার হোসাইন)। এছাড়া বাংলাদেশ থেকে সার্বিক সহযোগিতা ও নেতৃত্ব দিচ্ছেন এম এম হোসাইন, সৈয়দ হাফিজুল মঈন, আবু বক্কর সিদ্দিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট মানবিক সহকর্মীবৃন্দ।

​সদস্য হতে রেজিস্ট্রেশনের আহ্বান:

​ভবিষ্যতে দেশ এবং প্রবাসে একত্রে সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার জন্য মানবিক ও সেবামূলক মানসিকতাসম্পন্ন নতুন স্বেচ্ছাসেবকদের সংগঠনের সদস্য হওয়ার আহ্বান জানানো হচ্ছে।

​আগ্রহী প্রার্থীরা সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সহজেই রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন। যোগাযোগের নম্বরসমূহ: (ওয়াটসেপ)

​+৯৬৬৫৭৯৩৫৩২২৫

​+৯৬৬৫৪৯২৭০৯৩০

​দেশ ও প্রবাসের সেবায় একসঙ্গে কাজ করতে এবং একটি সুশৃঙ্খল ও মানবতাবাদী সমাজ বিনির্মাণে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত