Climate Resilient Campus Initiative-এর আওতায় জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের আয়োজনে ২০ দিনব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব এস এম ফয়েজ উদ্দিনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়। এ সময় প্রশিক্ষণে প্রথম স্থান অর্জনকারী প্রশিক্ষণার্থীর হাতে একটি ল্যাপটপ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা তরুণদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং ডিজিটাল কর্মসংস্থানে তরুণদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
নারায়ণগঞ্জ | ১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.