স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের উদ্বোধনে চট্টগ্রামে সাইবার পুলিশ সেন্টারের যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

ডিজিটাল প্রযুক্তিনির্ভর অপরাধ দমন, সাইবার নিরাপত্তা জোরদার এবং আধুনিক তদন্ত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামে সাইবার পুলিশ সেন্টারের কার্যক্রমের শুভ সূচনা হয়েছে। বাংলাদেশ পুলিশের প্রযুক্তিনির্ভর অপরাধ তদন্ত ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

বুধবার (১৪ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্স, দামপাড়ায় সাইবার পুলিশ সেন্টার, চট্টগ্রামের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সালাহউদ্দিন আহমদ, এমপি। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত কোরিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত হে. ই. মি. কিম জি-জুন (H.E. Mr. Kim Ji-joon) এবং চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. আলী হোসেন ফকির, বিপিএম। এ ছাড়া বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিন, বিপিএম এবং কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (KOICA) কান্ট্রি ডিরেক্টর জিহুন কিম (Jihoon Kim)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন।

প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলায় নতুন উদ্যোগ

বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার, পরিচয় জালিয়াতি, ফিশিং, ভুয়া ওয়েবসাইট এবং অনলাইন আর্থিক প্রতারণাসহ বিভিন্ন ধরনের সাইবার অপরাধ বাড়ছে। এসব অপরাধের অনেকগুলোই সংঘটিত হচ্ছে সংঘবদ্ধভাবে এবং কখনো কখনো দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক পরিসরেও বিস্তৃত হচ্ছে। ফলে অপরাধ শনাক্তকরণ, ডিজিটাল আলামত সংগ্রহ ও বিশ্লেষণ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে আধুনিক প্রযুক্তি ও দক্ষ তদন্তব্যবস্থার প্রয়োজনীয়তা বাড়ছে।

এ প্রেক্ষাপটে বাংলাদেশ পুলিশের ডিজিটাল তদন্ত সক্ষমতা বৃদ্ধি এবং সাইবার অপরাধ মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যে এস্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের উদ্বোধনে চট্টগ্রামে সাইবার পুলিশ সেন্টারের যাত্রা শুরু উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

KOICA-এর সহযোগিতায় বাস্তবায়ন

“Safer Cyberspace for Digital Bangladesh: Enhancing National & Regional Digital Investigation Capability of Bangladesh Police” শীর্ষক প্রকল্পের আওতায় কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (KOICA)-এর সহযোগিতায় সাইবার পুলিশ সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ বাস্তবায়িত হয়েছে।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ পুলিশের ডিজিটাল তদন্ত সক্ষমতা আরও জোরদার হবে এবং সাইবার অপরাধ শনাক্তকরণ ও তদন্ত কার্যক্রমে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়বে। পাশাপাশি নাগরিকদের ব্যক্তিগত তথ্য ও আর্থিক নিরাপত্তা রক্ষায় এবং নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতেও এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত